দীর্ঘদিন বেকার থাকা তরুণদের মধ্যেও স্নাতকদের হার বেশি। ২ বছরের বেশি সময় ধরে যারা কাজ পাচ্ছেন না, তাদের মধ্যে স্নাতক ডিগ্রিধারীরাই সংখ্যায় শীর্ষে। সম্প্রতি বাংলাদেশ শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তাতে দেখা যায়, শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশি এবং দীর্ঘমেয়াদি বেকারত্বের প্রবণতাও বেশি। দেশের বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ-তরুণী হয় একেবারেই চাকরি পাচ্ছেন না, নয়তো পছন্দমতো কাজ পাচ্ছেন না।অনেকে মেসে থেকে মানবেতর জীবন যাপন করছেন, একটি সম্মানজনক চাকরির অপেক্ষায় দিন গুনছেন। আবার মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষিত তরুণরা পরিবারের সঙ্গেই থাকেন, কিন্তু নানা টানাপোড়েন ও মানসিক চাপ তাদের অসহায় করে তুলছে।বিবিএসের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার। এর মধ্যে ৮ লাখ ৮৫ হাজারই স্নাতক ডিগ্রিধারী। সার্বিকভাবে গত কয়েক বছর ধরে বেকারের সংখ্যা প্রায় অপরিবর্তিত থাকলেও উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে।এখন প্রতি ৩ জন বেকারের একজনই উচ্চশিক্ষিত, যারা বিএ বা এমএ ডিগ্রি নিয়েও শোভন চাকরি পাচ্ছেন না। ২০১৭ সালের শ্রমশক্তি জরিপে দেখা গিয়েছিল, তখন দেশে চার লাখের মতো স্নাতক বেকার ছিলেন। আট বছর পর এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় নয় লাখে, অর্থাৎ উচ্চশিক্ষিত বেকার দ্বিগুণের বেশি হয়েছে।১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্ব সবচেয়ে বেশি। এর মধ্যে স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে ১৭ শতাংশের বেশি দুই বছরেরও বেশি সময় ধরে বেকার রয়েছেন। উচ্চমাধ্যমিক পাস করা তরুণদের ক্ষেত্রে এ হার ৮ শতাংশের বেশি। আর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন তরুণদের মধ্যে দীর্ঘমেয়াদি বেকারত্ব মাত্র ১ শতাংশ।আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বেকারের সংজ্ঞায় বলছে, কেউ সপ্তাহে এক ঘণ্টা কাজ করে মজুরি পেলে তাকে বেকার ধরা হবে না। কেউ এক মাস ধরে কাজপ্রত্যাশী এবং সর্বশেষ এক সপ্তাহে যদি এক ঘণ্টাও মজুরির বিনিময়ে কাজ করার সুযোগ না পান, তবেই তাকে বেকার হিসেবে গণ্য করা হবে।তবে বাংলাদেশের বাস্তবতায় সপ্তাহে এক ঘণ্টা কাজ করে জীবনধারণ অসম্ভব। এ ছাড়া প্রায় এক কোটি মানুষ আছেন, যারা পছন্দসই কাজ পাচ্ছেন না। তাদের ছদ্মবেকার বলা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক ‘জুলাই সনদ’ : ইইউ
বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক ‘জুলাই সনদ’ : ইইউ

‘জুলাই সনদ’ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল Read more

ব্রেন স্ট্রোকের পর সুস্থতায় নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধ আবিষ্কার
ব্রেন স্ট্রোকের পর সুস্থতায় নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধ আবিষ্কার

ব্রেন স্ট্রোক- একটি হঠাৎ আসা বিপর্যয়, যা অনেকের জীবন এক মুহূর্তেই পাল্টে দেয়। চলতে ফিরতে সক্ষম একজন মানুষ হঠাৎই হারিয়ে Read more

আরো ২ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী
আরো ২ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

যুদ্ধবিরতির মধ্যেও গাজা উপত্যকার মধ্যাঞ্চলে তথাকথিত ‘ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার Read more

এক ডজন বিয়ে করতে চান পরীমণি!
এক ডজন বিয়ে করতে চান পরীমণি!

প্রায় সারাবছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। এবার মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে সাক্ষাৎকারের মাধ্যমে আবারও Read more

কিশোরগঞ্জ-২ আসনে আলোচনায় এক পরিবারের ত্রিমুখী রাজনীতি
কিশোরগঞ্জ-২ আসনে আলোচনায় এক পরিবারের ত্রিমুখী রাজনীতি

কিশোরগঞ্জ-২ ( কটিয়াদী- পাকুন্দিয়া) আসন থেকে বিএনপির সাবেক দুইবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ আখতারুজ্জামান রঞ্জন জাতীয় রাজনীতিতে আলোচিত Read more

বাউফলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা বিপাকে
বাউফলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা বিপাকে

জ্বালানি তেলের তীব্র সংকটে পটুয়াখালীর বাউফল উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা চরম বিপাকে পড়েছেন। টানা কয়েক দিন ধরে পেট্রোল ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন