স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম হুঁশিয়ারি উচ্চারণে বলেছেন, ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা অবরোধ করে রেখেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অবিলম্বে সড়ক ছেড়ে না দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে, তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব।কোর কমিটির সভায় পূজা এবং ফরিদপুরের দুটি ইউনিয়ন নিয়ে যে সমস্যা তা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দু-একটি নির্বাচন হয়ে গেল, এসব বিষয়েও একটু আলোচনা হয়েছে। পুলিশের প্রশিক্ষণ এবং আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ছিনতাই, চুরি-ডাকাতিসহ সীমান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।জাহাঙ্গীর আলম বলেন, ফরিদপুরের এই দুই ইউনিয়নের কারণে বিভিন্ন জেলার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। ফরিদপুরে দুটি ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল, সেখান থেকে অন্য আসনে দিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। এটা নির্বাচন কমিশনের বিষয়। এটা নির্বাচন কমিশন করেছে। যুক্তি-তর্কের সবকিছু শোনার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে।এটা নিয়ে আসলেই যদি তাদের ক্ষোভ থাকে, তাহলে সেটা যথাযথ চ্যানেলে জানানো প্রয়োজন ছিল। কিন্তু এটাকে কেন্দ্র করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এই দুটি ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার? অথচ, তারা লাখ লাখ লোককে জিম্মি করে রাখছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে, তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হব।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমার বাবায় চিল্লাইছে আর কইছে আম্মু হাসপাতাল এত দূরে কেন’
‘আমার বাবায় চিল্লাইছে আর কইছে আম্মু হাসপাতাল এত দূরে কেন’

‘আমার বাবায় চিল্লাইছে আর কইছে, আম্মু কতক্ষণ লাগবে আর? ভাইয়া কতক্ষণ লাগবে আর? হাসপাতাল এত দূরে কেন? এত দূরে হাসপাতাল Read more

ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে, পাশের হার ৯৯.৭৭
ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে, পাশের হার ৯৯.৭৭

ঝালকাঠির ঐতিহ্যবাহী এনএস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে।দাখিল পরীক্ষায় ৪২৭ জন Read more

ফটিকছড়িতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
ফটিকছড়িতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার ৪ Read more

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে টিনের চাল থেকে ছাঁটাই করা গাছের ডাল সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেবি বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু Read more

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত কয়েকজন
গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত কয়েকজন

এনসিপির কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন