জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের দু’জনকে গ্রেফতার করেছে এবং তাদের হেফাজত থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে।  পুলিশ জানায়, জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের ছেলে মো. তাকবীর হোসেনের একটি মোটরসাইকেল গত ১১ সেপ্টেম্বর বিকাল ৪টার সময় তার জীবননগরের গ্যারেজ থেকে চুরি হয়ে যায়।  এ ঘটনার পর জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গত ১২ সেপ্টেম্বর বেলা ১১টার সময় জীবননগর উপজেলার বিজিবি ক্যাম্পের সামনে রাস্তার উপর থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।  এ সময় জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. হাসিব হোসেনকে (২১) গ্রেফতার করা হয়।  পরে হাসিব হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার লাউতলা বড় ঘিঘাটি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. ছায়ার হোসেনকে (২৪) গ্রেফতার করা হয়।  এ সময় পুলিশ ছায়ার হোসেনের হেফাজতে থাকা ২টি ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল ও ১টি ভিক্টর ১০০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে’
‘ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে’

ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বুধবার (০৭ জানুয়ারি) ইউক্রেনে অভিযানরত রুশ সেনাদের Read more

যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত

রাতের আঁধারেও যেন দিনের আলো। সন্ধ্যা নামলেই যশোরের শার্শা উপজেলার এক মাঠজুড়ে জ্বলে ওঠে শত শত এলইডি বাতি। কৃত্রিম আলোর Read more

বেলকুচিতে সরকারি চালসহ যুবক আটক
বেলকুচিতে সরকারি চালসহ যুবক আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে যৌথ বাহিনীর অভিযানে আনুমানিক দশ টন ছয়শত কেজি সরকারি চালসহ ইব্রাহিম নামের এক যুবককে আটক করা হয়েছে।রোববার (৩১ Read more

রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-সেনা
রাজধানীতে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে পুলিশ-র‌্যাব-সেনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার Read more

কুড়িগ্রামে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দিনে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন
কুড়িগ্রামে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দিনে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের দাপটে চরম ভোগান্তিতে পড়েছে জনজীবন। বৃষ্টির ফোঁটার মতো ঝরছে কুয়াশা। জেলার তাপমাত্রা নেমে এসেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন