উত্তর কোরিয়া কঠোর আইন ও নিয়ন্ত্রণের জন্য বিশ্বজুড়ে আলোচিত।  বিদেশি চলচ্চিত্র ও টিভি সিরিজ দেখার মতো ঘটনায়ও দেশটিতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। জাতিসংঘের একটি মানবাধিকার প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফোলকার টুর্ক এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, উত্তর কোরিয়ায় নাগরিকদের ওপর দমন-পীড়ন দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সেখানে ব্যক্তি স্বাধীনতা প্রায় নেই বললেই চলে।জাতিসংঘের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বিগত এক দশকে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ৩০০ জনেরও বেশি মানুষের সাক্ষ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে। ২০১৯ সালের পর যেসব নাগরিক দেশ ছেড়েছেন তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ২০২০ সালের পর থেকে বিদেশি বিনোদন সামগ্রী বিতরণ বা দেখার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়ে গেছে।এই সাজাগুলো সাধারণত প্রকাশ্যে গুলি করে কার্যকর করা হয়, যাতে অন্যান্য নাগরিকদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়া যায় এবং তারা সরকারের নির্ধারিত সীমারেখা লঙ্ঘন না করে।বিবিসির প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, ২০১৫ সাল থেকে উত্তর কোরিয়ায় অন্তত ছয়টি নতুন আইন প্রণয়ন করা হয়েছে, যেগুলোর মধ্যে বেশ কয়েকটিতে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব আইনের লক্ষ্য হলো— বিদেশি সংস্কৃতির প্রভাব ঠেকিয়ে জনগণের তথ্যপ্রাপ্তি সীমিত রাখা এবং দেশীয় আদর্শে নিয়ন্ত্রিত একটি সমাজ তৈরি করা।উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রশাসন এমন আইন প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশটিকে বাইরের বিশ্বের প্রভাব থেকে আলাদা রাখার নীতিতে অটল রয়েছে বলে জানিয়েছে বিবিসি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হ্যাট্রিক করে অভিষেক রাঙালেন ফেলিক্স
হ্যাট্রিক করে অভিষেক রাঙালেন ফেলিক্স

সৌদি প্রো লিগে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলো ছড়ালেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে মৌসুমের প্রথম ম্যাচে Read more

ইটভাটার পেটে আস্ত পাহাড়
ইটভাটার পেটে আস্ত পাহাড়

চূড়ামনি ও লটমনি। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার সীমান্ত এলাকার ওই দুই মৌজা বছর দশেক আগেও পাহাড়, টিলা ও বনাঞ্চলে Read more

ছোট্ট মেয়ের বিরল রোগের কথা জানালেন বাবা বরুণ
ছোট্ট মেয়ের বিরল রোগের কথা জানালেন বাবা বরুণ

অভিনেতা বরুণ ধাওয়ান সম্প্রতি নিজের দেড় বছরের কন্যা লারা সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন। ২০২৪ সালে লারার জন্মের পর থেকেই পরিবারে Read more

ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডবে নিহত ৩
ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডবে নিহত ৩

ভিয়েতনামে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে টাইফুন কাজিকি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড়টির আঘাতে ৩ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন Read more

মাইলস্টোনে আহতদের চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের মেডিকেল টিম
মাইলস্টোনে আহতদের চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের মেডিকেল টিম

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছে যুক্তরাজ্যের জরুরি মেডিকেল টিম।  শনিবার (০৯ আগস্ট) ঢাকার Read more

পাকিস্তানি জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানি জাহাজে হামলা চালালো ইসরায়েল

পাকিস্তানি ক্রুবাহী একটি ট্যাংকার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ট্যাংকারটি চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি বন্দরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন