আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে।শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ভোট গ্রহণ প্রস্তুতি, ভোট গ্রহণ ও গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা নিরলসভাবে পরিশ্রম করে ও নির্ঘুম রাত কাটিয়ে এখন পরিশ্রান্ত। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মানসিকভাবে পরিশ্রান্ত।সার্বিক অবস্থা বিবেচনা করে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। পরশু সোমবার (১৫ সেপ্টেম্বর) ক্লাস ও অফিস যথারীতি খোলা থাকবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে।তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম কাল চলবে। সংশ্লিষ্ট কার্যালয়গুলো খোলা থাকবে এবং ভর্তির কাজে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরা অফিসে থাকবেন।প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সোয়া ১০টা থেকে শুরু হয় ভোট গণনা, যা শনিবার দুপুরে শেষ হয়। এবার নির্বাচনে মোট ভোটার অংশগ্রহণের হার প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ
কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। এই জয়ের মাধ্যমে আগামী Read more

কীভাবে দুর্ঘটনার শিকার হলেন জোটা?
কীভাবে দুর্ঘটনার শিকার হলেন জোটা?

ফুটবল দুনিয়ায় নেমেছে শোকের ছায়া। পর্তুগিজ ও লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোটার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। একই Read more

গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত
গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত

পটুয়াখালীর গলাচিপায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৫ নম্বর Read more

ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে ২৪৪ জন যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন বলে ধারণা করা Read more

রাজধানীসহ সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
রাজধানীসহ সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ Read more

পরবর্তী ক্লাব বিশ্বকাপের সময় জানাল ফিফা
পরবর্তী ক্লাব বিশ্বকাপের সময় জানাল ফিফা

চলতি বছর বিশ্ব ফুটবলে বেশ সাড়া ফেলে দিয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২টি দর নিয়ে প্রথমবারের মতো নতুন আঙ্গীকের এই টুর্নামেন্টে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন