নাটোরের সিংড়ায় চলনবিলের সাতপুকুরিয়া ও ইন্দ্রাসন গ্রামের মাঝামাঝি রাস্তার পাশের পানিতে হাবিবুর রহমান (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে স্থানীয়রা পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। নিহত হাবিবুর রহমান ইন্দ্রাসন গ্রামের রেজাউল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, হাবিবুর রহমান সিংড়ায় তার দুলাভাইয়ের ইলেকট্রনিক্সের দোকানে কাজ করতেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি দোকানে যান এবং দুপুর ১২টা পর্যন্ত দোকানে ছিলেন। নামাজের বিরতিতে দোকান বন্ধ করে সিংড়া মাদরাসা মোড় থেকে সাতপুকুরিয়া পর্যন্ত অটোরিকশায় আসেন। তবে দুপুর ১টার দিকে সাতপুকুরিয়া থেকে কোনো গাড়ি না পেয়ে তিনি একা হেঁটেই হাঁটুপানি ডিঙিয়ে ইন্দ্রাসনের দিকে রওনা হন।প্রতিবেশীদের ধারণা, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পানি দেখে হঠাৎ রোগের কারণে খিঁচুনি উঠলে তিনি পানিতে পড়ে ডুবে যেতে পারেন।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি-চালিত অটোরিকশার ধাক্কায় রাফি (৭) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২৫ মে) Read more

ইসরাইল গাজায় লাইভ গণহত্যা চালাচ্ছে: গ্রেটা থুনবার্গ
ইসরাইল গাজায় লাইভ গণহত্যা চালাচ্ছে: গ্রেটা থুনবার্গ

দলখলদার ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেন, ‘ গাজায় Read more

গাজায় ২৪ ঘণ্টায় অনাহারে ২৬ জনের মৃত্যু
গাজায় ২৪ ঘণ্টায় অনাহারে ২৬ জনের মৃত্যু

একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি অনাহার ও চিকিৎসার অভাবে মারা গেছেন। Read more

বরিশালে বিয়ে করে মুক্তি পেলেন ছাত্রদল নেতা
বরিশালে বিয়ে করে মুক্তি পেলেন ছাত্রদল নেতা

বরিশাল নগরীর গ্যাসটাবাইন চৌমাথা বাজারের পাশের একটি বাসা থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান এক তরুণী Read more

আ.লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আ.লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোনো অপকর্মে লিপ্ত হলে কোনোভাবেই ছাড় পাবে না।শনিবার (২ Read more

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (১৮ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সামরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন