কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর ব্যস্ততম সড়কটি গর্তে যেন ছোট ছোট পুকুর হয়ে গেছে। এ সড়কটি বদরখালী বাজারের প্রধান সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে।বদরখালী ইউনিয়নের এ ব্যস্ততম সড়কটি চকরিয়াস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাথে সংযুক্ত। এছাড়া মহেশখালী, মাতারবাড়ী ও চট্টগ্রামের সাথে সংযুক্ত। বদরখালী সড়কটি সংস্কার না হওয়াতে চলাচলের অনুপযোগী হয়ে গেছে।বদরখালীর বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন আলো বলেন, ‘আমরা এ সড়কটি নিয়ে অনেক চিন্তিত। কারণ এ সড়কটিতে অসংখ্য ছোট বড় গর্তে ভরপুর। এ সড়কে অসংখ্য মালবাহী গাড়ি ও যাত্রীবাহী গাড়ি চলাচল করে। বৃষ্টি হলে গর্তগুলো পানিতে ডুবে যায়, ফলে অনেক গাড়ি দুর্ঘটনার স্বীকার হয়। এতে অনেক যাত্রী বা পথচারী দুর্ঘটনার স্বীকার হয়। এমতাবস্থায় এ সড়কটি সংস্কার বা মেরামত করা অত্যন্ত জরুরি।’মোহাম্মদ জিয়াবুল হক নামে এক পথচারী বলেন, ‘বৃষ্টি হলে এ রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে যায়। বদরখালী বাজার হচ্ছে চকরিয়া উপজেলার অন্যতম বৃহৎ বাজার। অথচ উক্ত বাজারের ব্যস্ততম সড়কটি অসংখ্য গর্তে ভরপুর হওয়ায় পরিবহন ও পথচারীদের চলাচল করতে অনেক কষ্ট হয়। আমি সরকারের কাছে অনুরোধ করব সড়কটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য।’মোহাম্মদ আমজাদ নামে এক সিএনজি চালক বলেন, ‘আমরা প্রতিদিন এ সড়ক দিয়ে চট্টগ্রাম ও চকরিয়া আসা-যাওয়া করি। কিন্তু সড়কটি লক্কর-ঝক্কর হওয়াতে আমাদের গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছে। সড়কটি গর্তে ভরপুর হওয়ায় অনেক সময় আমাদের সিএনজি উল্টে গিয়ে অনেক যাত্রী আহত হয়। তাই সরকারের কাছে জোর দাবি হচ্ছে সড়কটি মেরামত করার জন্য।’চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘বদরখালী সড়কটি সরেজমিনে তদন্ত করে দ্রুত সংস্কার বা মেরামত করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর হৈবতপুরে সিন্ডিকেটে চোরাই তেলের ব্যবসা
যশোর হৈবতপুরে সিন্ডিকেটে চোরাই তেলের ব্যবসা

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বারীনগর সাতমাইল এলাকায় মহাসড়কের পাশে একাধিক চোরাই তেলের দোকান বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। চোরাই Read more

পানছড়িতে ইমামকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী
পানছড়িতে ইমামকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

‎“এই বিদায়ে কোনো দুঃখ নেই, কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির পথে আলাদা হচ্ছি। আল্লাহ আমাদের আবার একত্র করুন জান্নাতুল ফেরদৌসে।” — Read more

তালতলীতে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
তালতলীতে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরগুনায় তালতলী উপজেলার একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শুক্রবার Read more

বিএনপি’র সাবেক মন্ত্রী, মান্নানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি
বিএনপি’র সাবেক মন্ত্রী, মান্নানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি

গাজীপুরের সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে নানা কর্মসূচি গ্রহণ Read more

সৌদি রিয়ালের ফাঁদে টাঙ্গাইলের ব্যবসায়ী: ৩ লাখ টাকা মুহূর্তেই উধাও!
সৌদি রিয়ালের ফাঁদে টাঙ্গাইলের ব্যবসায়ী: ৩ লাখ টাকা মুহূর্তেই উধাও!

সৌদি রিয়ালের প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ব্যবসায়ী মো. বিদ্যুৎ সরকার। প্রতারক চক্রের ফাঁদে পড়ে তিনি হারিয়েছেন Read more

এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়
এক ঘণ্টায় ৩০ বার বিমান হামলা গাজায়

গাজায় স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল। গত সপ্তাহের শেষ দিক থেকেই এ হামলা আরও জোরদার করেছে দেশটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন