পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বিয়ের কনে পক্ষের যাত্রীসহ ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মানিকঝুড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে পাঁচজনকে সংকটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায়।জানা গেছে, ঢাকাগামী সাকুরা পরিবহন কুয়াকাটা থেকে শুক্রবার বিকেলে ছেড়ে আসে। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মানিকঝুড়ি নামক স্থানে যাত্রী নামানো একটি সিএনজির ওপর তুলে দেয়। এতে ওই সিএনজির ৭ জন যাত্রী আহত হয়। পরে সাকুরা পরিবহন বাসটি দ্রুত গতিতে চালিয়ে বিয়ের যাত্রীবাহী আরেকটি সিএনজির ওপর তুলে দেয়। এতে দুইটি সিএনজির ১৫ যাত্রী আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত ইউসুফ খান (৬৫), কালাম হাওলাদার (৪০), মোশাররফ (৪৫), আবু সালেহ খান (৪০), আফজাল খান (৩৫), রহিম খান (২৫), শামীম হাওলাদার (৩৫), মোসাঃ জেসমিন আক্তার (৪৫), ফেরদৌস (১৮), এমি (২০) ও আজিজ খানকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক সংকটজনক অবস্থায় ইউনুচ খান, রহিম খান, আফজাল খান, আজিজ খান ও আবু সালেহ খানকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতদের বাড়ি কলাপাড়া উপজেলা মহিপুর ও আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।  আহত শামীম হাওলাদার বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহন বাসটি যাত্রী নামানো একটি সিএনজির ওপর তুলে দেয়। এতে সিএনজিতে থাকা ৭ যাত্রী আহত হয়।’ আহতদের স্বজন রাসেল মোল্লা বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় আমতলী ফেরিঘাট জামে মসজিদের বিয়েতে কনে পক্ষের ১০ জন যাত্রী সিএনজিতে করে যাচ্ছিল। পিছন থেকে সাকুরা পরিবহনের একটি বাস সিএনজির ওপর তুলে দেয়। এতে কনে পক্ষের ৮ জন যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাচ্ছি।’আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ‘গুরুতর আহত পাঁচজনকে সংকটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।’  আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আছে। গাড়ির চালক ও হেল্পার পলাতক রয়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক Read more

ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে শ্রী. প্রিয়ম কুমার নামে চার বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা লেম্বুর বন সংলগ্ন সমুদ্রসৈকতে অলিভ রিডলি প্রজাতির একটি মৃত সামুদ্রিক কচ্ছপ ভেসে এসেছে।রোববার (৬ এপ্রিল) শেষ বিকেলে সৈকতে Read more

মালয়েশিয়ায় লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে প্রথমবারেই ইতিহাস গড়ল বাংলাদেশ
মালয়েশিয়ায় লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে প্রথমবারেই ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রচিত হলো এক নতুন ইতিহাস। মালয়েশিয়ায় অনুষ্ঠিত লা-লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫-এ স্পেন, পাকিস্তান ও মালয়েশিয়াকে হারিয়ে অপরাজিত ফাইনালিস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন