ঘেরের পানি থৈ থৈ করছে। আর উপরে ছাউনির মত তৈরি মাচায় থোকায় থোকায় তরমুজ ঝুলছে। যশোরের কেশবপুর উপজেলার খুকশিয়ার বিল পাড়ের মাছের ঘেরে এভাবে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে অর্ধশতাধিক চাষি সাফল্য পেয়েছেন। খুকশিয়া বিল পাড়ে তরমুজ চাষের পরিমাণ বাড়ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার তরমুজ ছড়িয়ে পড়ছে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে। অধিক লাভবান হওয়ার চাষিদের মুখে হাসি ফুটেছে।জানা গেছে, কেশবপুর উপজেলা শহরের ১৮ কিলোমিটার দূরে শ্রীহরি নদীর তীরে অবস্থিত বিল খুকশিয়া। জলাবদ্ধতার কারণে বছরের পর বছর বিলের ৬ হাজার ৩৭৫ বিঘা জমিতে ফসলের আবাদ করতে পারেন না চাষিরা। জলাবদ্ধতা নিরসনে ২০০৫ সালে পানি উন্নয়ন বোর্ড শ্রীহরি নদীতে নাব্যতা ফিরিয়ে আনতে এবং বিল খুকশিয়ার তলদেশ উঁচু করার জন্য জোয়ার আঁধার (টিআরএম) প্রকল্প গ্রহণ করলেও সফলতা মেলেনি। এতে জমির মালিকরা রীতিমতো হতাশ হয়ে পড়েন। এক প্রকার জমির মালিকরা বিলের জমিতে ঘের তৈরি করে মাছের চাষ শুরু করেন। ঘের থেকে বাড়তি অর্থ আয়ের জন্য চাষিরা গত বছর ঘেরের ভেড়িতে গ্রীষ্মকালীন তরমুজসহ বিভিন্ন প্রকার সবজির চাষ শুরু করেন। এতে বহু চাষি সাফল্য অর্জনে সক্ষম হয়েছেন।খুকশিয়ার ইকবাল হোসেন জানান, ১৩ বিঘা জমিতে তার মাছের ঘের রয়েছে। তিনি ওই ঘেরে ১৪শ’ মাচা তৈরি করে গ্রীষ্মকালীন তরমুজের চাষ করেন। এতে বাম্পার ফলন পেয়েছেন। ইতিমধ্যে ২৭৫ মন তরমুজ বাজারজাত করেছেন। প্রতি মণ তরমুজের দাম পেয়েছেন ১২শ’ টাকা।আবদুল হালিম খান জানান, মাছের ঘেরের ভেড়িতে ১২০ মাচায় তরমুজ চাষ করেন। এখন পর্যন্ত ৩০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। এতে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন।কৃষক আবদুল কুদ্দুস ৭ বিঘা মাছের ঘেরের ভেড়িতে তরমুজ চাষ করেছেন। তার উৎপাদিত তরমুজ আকারেও বেশ বড়। দামও বেশি পাচ্ছেন।চাষি ইসরাফিল জানান, আনুমানিক দুই যুগ ধরে বিল খুকশিয়া জলাবদ্ধ থাকায় কোন ফসলের আবাদ করা সম্ভব হয়নি। বিলে টিআরএম প্রকল্প শেষে তার মত অর্ধশতাধিক চাষি মাছের ঘের তৈরি করেন। মাছ চাষের সাথে এখন তারা ঘেরের ভেড়িতে তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন। এখানকার তরমুজ রাজধানী, খুলনা, যশোরসহ বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। তরমুজ বিক্রি করে চাষিরা হাজার হাজার টাকা আয় করছেন। এতে চাষি পরিবারে হাসি ফুটেছে।এই বিষয়ে কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মৎস্য ঘেরের ভেড়িতে এশিয়ান-১, পাকিজা সুপার, ব্লাক কিং, ব্লাক কুইন জাতের তরমুজ চাষ করে চাষিরা স্বাবলম্বী হয়েছেন। যা অর্থনৈতিকভাবে এলাকাকে এগিয়ে নিচ্ছে। উন্নতমানের ফল উৎপাদনে নানা সহায়তা দেওয়া হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটকের পর ছাড়া পেলেন রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
আটকের পর ছাড়া পেলেন রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

পুলিশের হাতে আটক হওয়ার ২ ঘণ্টা পর ছাড়া পেয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (১১ আগস্ট) দুপুরের Read more

কারোর চাহিদা বিবেচনায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়নি: ইসি আখতার
কারোর চাহিদা বিবেচনায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়নি: ইসি আখতার

কারোর চাহিদা বিবেচনায় শাপলা কলি যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর Read more

ডুবে যাওয়া জাহাজে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা
ডুবে যাওয়া জাহাজে মিলল ১২ কোটি টাকার সোনা-রুপার মুদ্রা

১৭১৫ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ডুবে যাওয়া এক জাহাজের ধ্বংসাবশেষ থেকে হাজারেরও বেশি রৌপ্যমুদ্রা এবং ৫টি স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়ছে। Read more

মুক্তিযুদ্ধে সহায়তাকারীরা পাচ্ছেন বিশেষ স্বীকৃতি
মুক্তিযুদ্ধে সহায়তাকারীরা পাচ্ছেন বিশেষ স্বীকৃতি

বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। এই সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, প্রবাসী মুজিবনগর Read more

এবার আ.লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন মুবিন
এবার আ.লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন মুবিন

‘দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তি নির্বাচনে বিজয়ী হলেও সেটি ফলপ্রসূ হবে না। Read more

ফিলিস্তিনির একদিনে আরও ৬৯ প্রাণ কেড়ে নিল ইসরাইল
ফিলিস্তিনির একদিনে আরও ৬৯ প্রাণ কেড়ে নিল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ৬৯ জন নিহত হয়েছেন। এছাড়া অনাহারে মারা গেছেন আরও তিনজন। এর মধ্যদিয়ে ইসরাইলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন