আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘জনআকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি, সময়কে যদি রিড করতে না পারি, ৯১ অথবা ২০০১ এর মানদণ্ড দিয়ে ২০২৫ কে পড়বার চেষ্টা করি, তাহলে সেটা আমাদের জন্য ভুল হবে।’ডাকসু নির্বাচনটা কিন্তু আগামী দিনের রাজনীতির একটি নির্বাচনী গ্রামার আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা যেন কেউই ৯১, ৯৬, ২০০১ এর ম্যাট্রিক্স দিয়ে না মাপি। মাপলে সবাই ভুল করবো। কারণ এটাই একটি নতুন ম্যাট্রিক্স আগামী দিনের রাজনীতির।শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত বরিশালের উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিং-এ আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এসময় তিনি আরও বলেন, ‘ডাকসু নির্বাচনকে যেভাবে ইসলামপন্থিদের বিজয়, জামায়াত-শিবিরের বিজয়, জঙ্গিবাদ-মৌলবাদের উত্থান, দক্ষিণপন্থিদের উত্থান হিসেবে পড়ার চেষ্টা হচ্ছে। এভাবে পড়ার গ্রামারটাকে আসলে আমি মনে করি তরুণদের বুঝতে না পারার সমস্যা। গণঅভ্যুত্থানকে আওয়ামী লীগ যেভাবে বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপিসহ অনেক বুদ্ধিজীবী, বাম বলয়ের লোকেরাও বুঝতে পারছে না।’তিনি বলেন, ‘নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না’ এই বক্তব্য যারা দিচ্ছে ডাকসু নির্বাচন সেটিকে অলরেডি ভুল প্রমাণিত করেছে। শুধু জগন্নাথ হলের ভোটের গ্রামারটা পড়লেই বোঝা যাচ্ছে আওয়ামী লীগের বাহিরে দল ও প্রার্থী এ দেশে রয়েছে এবং তারা জামায়াত-শিবিরে ভোট দিবে না। আর এমন জায়গাতে ছাত্রলীগের সাথে আঁতাত করে জামায়াত-শিবিরের প্যানেল ভোট পেয়েছে, এটা খুবই রং রিডিং হবে।তিনি বলেন, ‘অনেকগুলো দিবো না ভোট দিন শেষে গিয়ে শিবিরের প্যানেলে জমা হয়েছে, অর্থাৎ ভোটগুলো শিবিরের না। শিবিরকেও মাথায় রাখতে হবে, এত খুশি হওয়ার কিছু নেই।’প্রবাকান্ডা করে ট্যাগ করার বিষয়ে তিনি বলেন, ‘আমি জানি তুমি জানো সাদিক কায়েম পাকিস্তানি এই স্লোগান দেয়া হয়েছে ঢাবি ক্যাম্পাসে কিন্তু ছেলেমেয়েরা যারা ২৪ এর আন্দোলন করেছে তারা সবাই সাদিক কায়েমকে চেনেন। ওরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছে। হঠাৎ করে এই ছেলেটাকে পাকিস্তানি বলায় সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে বিষয়টি নেয়নি। আবার ফরহাদ ছেলেটা পরিচিত ছিল না, ওর প্রার্থীতা বাতিলে হঠাৎ করে এক সপ্তাহ আগে একটা রিট করছে, যা করে ওকে জাতীয়ভাবে পরিচিত করিয়ে দেয়া হয়েছে। সে কিন্তু ফেবারিট ক্যান্ডিডেট ছিল না।’তারপর বাম বলায়সহ কিছু বিষয়টি নিয়ে কিছু জাতীয় পত্রিকার ডেলিভারিটলি কিছু অজনপ্রিয় প্রার্থীকে নিয়ে প্রথম পাতায় কালারফুল তিন কলাম, চার কলামের নিউজ করে এমনভাবে উপস্থাপন করেছে যে তাকে অলরেডি ভিপি বানিয়ে দেয়া হয়েছিল। অথচ সে ব্যাপক ভোটে হারছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছোট জায়গায় সাড়ে ৬ শত সাংবাদিক ডাকসু নির্বাচন কাভার করছে। এখানে চুরি করবেন কোথায়? প্রত্যেক বুথে সিসি ক্যামেরা ছিল, এলইডিতে লম্বা করে কাগজে কাগজে ভোট গণনা হয়েছে সারা রাত। আপনি চাইলেও ৮০ এর দশকের দুই নাম্বারি রাজনীতি- ‘ভোট জালিয়াতি হয়েছে, কেন্দ্র দখল হয়ে গেছে’- এইরকম গুজব ছড়িয়ে দিলেন আর সেটা সবাই মেনে নিবে, এটা কিন্তু বাস্তবে হয়নি। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্রী হলে ছাত্রদলের ভিপি ঢুকছে, তার প্রতিবাদ মেয়েরাই করছে। সেখানে ভোট জালিয়াতির কথা তোলা হলে পাল্টা বলা হয়েছে, ‘আপনার প্যানেলের মেয়েরা এখানে কেন আসলো না?’ এমন প্রশ্ন উঠেছে।তিনি বলেন, ‘দুই নাম্বারি চক্করের পলিটিক্স এখন আর চলবে না। এটা আমাদের সবার জন্য লেসন। যে যেই দলের রাজনীতি করি, ন্যূনতম স্বচ্ছতা, ভদ্রতা, সততা যদি না থাকে আগামী দিনের পলিটিক্স ঠিকাদারীর রাজনীতি দিয়ে করতে পারবেন না। ঠিকাদারীর পলিটিক্স ইজ ডেথ। ৭১ ব্যবসা, ২৪ ব্যবসা, চেতনা ব্যবসা, কেনা-বেচার ব্যবসা দিয়ে আপনি পলিটিক্স করতে পারবেন না, আমরাও পারবো না। পলিটিক্সে স্বচ্ছ হতে হবে এখন আপনাকে। যে ভদ্র, বিনয়ী, স্বচ্ছতা আছে, কথা কাজে মিল আছে, যাকে দেখে মানুষ মনে করে তার কাজে লাগবে, তাকে মানুষ দলমত ছাড়া ভোট দিবে। মার্কা দেখে, দল দেখে ভোট তরুণরা আর দিবে না এখন।’তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন ফেয়ার হয়েছে, এটা আমাদের কনক্লুশন। এখানে কোন ইসলামপন্থীর বিজয় হয়নি, এটার মধ্য দিয়ে জামায়াত-শিবির আগামী দিনে দেশে অনেক বড় ইসলাম কায়েম করে ফেলবে এটার সম্ভাবনা দেখছি না। এটার মধ্য দিয়ে বাংলাদেশে, মৌলবাদ, জঙ্গি কিংবা দক্ষিণপন্থিসহ কারও কোন উত্থান হয়নি। এখানে চলমান রাজনৈতিক কালচার ফেল করেছে।’তিনি বলেন, ‘দেশ কিন্তু শান্ত হয়নি, আমরা কিন্তু এখনও ভলকানোর উপরে বাস করছি। কেউ যদি মনে করেন ফেব্রুয়ারির পরে দেশ সুইজারল্যান্ড হয়ে যাবে, একদম জান্নাতি পরিবেশ বিরাজ করবে, মোটেই তা হবে না। যে কোনো সময় এখানে আবার নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, জর্জিয়া ফিরে আসতে হবে। সকল রাজনৈতিক দলকে মনে রাখতে হবে তরুণরা পলিটিক্যালি অনেক কনশাস, প্রচণ্ড রকম প্রিপেয়ার্ড রাস্তায় নেমে আসার জন্য। তাদের খাইসলতকে যদি আপনারা ট্যাগ দেন, পাকিস্তানি বানান, মৌলবাদী বানান, এই রাজনীতি পরাজিত হয়ে গেছে, এটা জিতবে না। তরুণদের আকাঙ্ক্ষাতে তার জায়গা থেকে বুঝি এবং সম্মান করি। তাদের আকাঙ্ক্ষাতে অসম্মান করলে কালেকটিভলি আমরা সবাই হেরে যাবো।’প্রেস ব্রিফিং-এ আমার বাংলাদেশ পার্টি বরিশাল জেলার সদস্য সচিব জি এম রাব্বি, যুগ্ম আহবায়ক সুজন তালুকদার, বরিশাল মহানগরের যুগ্ম সদস্য সচিব ডা: তানভীর আহমেদ, সদস্য হায়দার ভূইয়া, নাজমুল মুন্নাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩১
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এতে করে Read more

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের Read more

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ কাল
ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ কাল

অন্তবর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর Read more

লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১২
লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১২

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ২নং ওয়ার্ড পোলাউপাড়া সড়কে ধান বোঝাই একটি ট্রাক (টিএস) গাড়ি উল্টে দুর্ঘটনায় মং মেচিং Read more

বাঘায় দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
বাঘায় দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজশাহীর বাঘা সীমান্ত থেকে মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে ১৫৬ কেজি ওজনের একটি দুর্লভ কষ্টি পাথরের মূর্তি জরুরি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারে Read more

শাড়ি নিয়ে বিতর্ক, মুখ খুললেন তানজিন তিশা
শাড়ি নিয়ে বিতর্ক, মুখ খুললেন তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি । সম্প্রতি বড় পর্দায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন