জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নানা অসঙ্গতি থাকলেও ভোট চুরির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।মাজহারুল বলেন, ‘ভোটের দিন নানা ধরনের অব্যবস্থাপনা ও অসঙ্গতি ছিল। তবে ভোট কারচুপি কিংবা ভোট চুরির মতো কোনো ঘটনা ঘটেনি।’ফলাফল যা-ই হোক, মেনে নেবেন জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে আমাদের। স্বচ্ছভাবেই ভোট গণনা চলছে বলে মনে করি।’ব্যালট সংগ্রহকারী কোম্পানিকে রাজনৈতিক তকমা দিয়ে ওএমআর পদ্ধতি বাতিল করাটা খুবই অযৌক্তিক বলেও মন্তব্য করেন শিবিরের এই জিএস প্রার্থী।দীর্ঘ ৩৩ বছর পর গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ১০ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনও হয়।গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে ৫টা পর্যন্ত। তবে অনিয়ম, অস্বচ্ছতা ও পক্ষপাতের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। একই সময়ে ছাত্র ইউনিয়নের (একাংশ) প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানায়। বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও কারচুপি ও অব্যবস্থাপনার অভিযোগ করেন। তবে শিক্ষার্থীদের অনেকেই এসব অভিযোগকে রাজনৈতিক দোষারোপ হিসেবে দেখছেন এবং শেষ সময় পর্যন্ত ভোটগ্রহণে অংশ নিয়েছেন।এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাকুন্দিয়ায় পানিতে ডুবে  শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডোবার পানিতে ডুবে রাফসান ভূইয়া রাফি (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা Read more

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু
চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে মিলন হোসেন (৪০) নামে এক হাজতি মারা গেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রিপনকে সদর Read more

সমুদ্রযাত্রার প্রস্তুতি নিচ্ছে জেলেরা, নির্মিত হচ্ছে শতাধিক মাছ ধরা ট্রলার
সমুদ্রযাত্রার প্রস্তুতি নিচ্ছে জেলেরা, নির্মিত হচ্ছে শতাধিক মাছ ধরা ট্রলার

সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলার তৈরিতে বিনিয়োগ করছেন ভোলার চরফ্যাশনের মৎস্যজীবিরা। নতুন ট্রলার তৈরির পাশাপাশি পুরাতন ট্রলার মেরামতে ব্যস্ত সময় Read more

২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি
২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি

দৈনিক জনকণ্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন কর্তৃক দায়েরকৃত হত্যা চেষ্টা মামলা দীর্ঘ ২২ বছর পর বেকসুর Read more

জামায়াত নির্বাচন পেছাতে চায় না, সুষ্ঠু পরিবেশ চায়: গোলাম পরওয়ার
জামায়াত নির্বাচন পেছাতে চায় না, সুষ্ঠু পরিবেশ চায়: গোলাম পরওয়ার

জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী Read more

গাজায় এক গ্রাম খাবারও ঢুকতে দেওয়া উচিত নয়: ইসরায়েল
গাজায় এক গ্রাম খাবারও ঢুকতে দেওয়া উচিত নয়: ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন