জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে।আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ১২টি আবাসিক হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৯টি হলের গণনার কাজ চলছে। সব হলে ভোট গণনা শেষে কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে।নির্বাচন কমিশনের এক সদস্য জানান, দুটি টেবিলে একসঙ্গে ভোট গণনার কাজ চলছে। ভোরের দিকে কয়েকটি হলের প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে গণনা বন্ধ ছিল। তবে যেসব হলে এজেন্টরা উপস্থিত ছিলেন, সেসব হলে ভোট গণনা অব্যাহত রয়েছে।এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম। সিনেট ভবনে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা চলছে, যেখানে প্রধানত হল সংসদের প্রার্থীদের এজেন্টরা উপস্থিত আছেন।নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী রাত পৌনে ৩টার দিকে সাংবাদিকদের বলেন, এখন শুধুমাত্র হল সংসদের ভোট গণনা চলছে। মনে হচ্ছে, জুমার নামাজের আগে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করা সম্ভব হবে না। সব মিলিয়ে ফলাফল ঘোষণা করতে করতে দুপুরের পর হতে পারে।তিনি আরও বলেন, শিক্ষক ও কর্মকর্তারা সারাদিন হলে ভোটগ্রহণে দায়িত্ব পালন করেছেন। এখন আবার সিনেট ভবনে গণনার দায়িত্ব পালন করছেন। স্বাভাবিকভাবেই তারা ক্লান্ত। এ কারণেই গণনা কিছুটা ধীর গতিতে হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’
ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

অবশেষে রাজধানীর সরকারি সাত কলেজের নতুন শিক্ষাবর্ষে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। রাজধানীর এই সরকারি সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় Read more

শহীদ ওসমানের রক্তের ঋণ শোধ করতে ইনসাফের রাষ্ট্র গড়তে হবে: ওমর বিন হাদি
শহীদ ওসমানের রক্তের ঋণ শোধ করতে ইনসাফের রাষ্ট্র গড়তে হবে: ওমর বিন হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক শহীদ ওসমানের রক্তের ঋণ শোধ করতে হলে বাংলাদেশকে ইনসাফের রাষ্ট্র হিসেবে গড়তে Read more

পরবর্তী ক্লাব বিশ্বকাপ কবে, কোথায়?
পরবর্তী ক্লাব বিশ্বকাপ কবে, কোথায়?

পর্দা নেমেছে ৩২ দলের টুর্নামেন্ট ফিফা ক্লাব বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রে সফলভাবে অনুষ্ঠিত ২০২৫ সালের ঐতিহাসিক আসরের পর, এখন ফুটবল বিশ্বের নজর Read more

হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ইজাজুল মিয়া (২২) ও ইমন মিয়া (২৬) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) Read more

এবার তরুণদের আন্দোলনের মুখে আরেক দেশের সরকার পতন
এবার তরুণদের আন্দোলনের মুখে আরেক দেশের সরকার পতন

এবার বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেন-জিদের আন্দোলনের মুখে সরকার ভেঙে দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট Read more

বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি
বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যােগে চেক পোস্টে তল্লাশি

রাঙ্গামাটির বাঘাইছড়ির বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি কর্তৃক বিভিন্ন চেক পোস্টে তল্লাশি চালানো হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়নক লেঃ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন