এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দারুণ এই জয়ের ফলে এশিয়া কাপের এবারের আসরে শুভসূচনা করলো টাইগাররা।বৃহস্পতিবার (১১ আগস্ট) আমিরাতের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে হংকংকে ১৪৩ রানে আটকে দেওয়ার পর অধিনায়ক লিটন দাসের ফিফটিতে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। হংকংয়ের দেওয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ তামিম। এসময় কিছুটা আগ্রাসী দেখা গেচে ইমনকে। তবে বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি এই ব্যাটার। দলীয় ২৪ রানের মাথাতে ভাঙে ওপেনিং জুটি। ১৪ বলে ১৯ রান করে বিদায় নেন ইমন।    এরপর বেশিক্ষণ টেকেননি তানজিদও। ১৮ বলে ১৪ রান করে দলের ৪৭ রানের মাথাতে সাজঘরে ফিরে যান টাইগার ওপেনার। এরপর অধিনায়ক লিটন দাসের সাথে জুটি গড়েন তাওহিদ হৃদয়। শুরুতে দেখেশুনে খেলেছেন দুজন। সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন হৃদয়-লিটন। নিয়মিত স্ট্রাইক রোটেট করে রানের চাকা সচল রেখেছেন তারা। পরিস্থিতি বুঝে রানের গতি বাড়িয়েছেন লিটন এবং হৃদয়। কার্যকরী ব্যাটিংয়ে তুলেছেন রান। সুযোগ বুঝে দলের চাহিদা মিটিয়ে খেলেছেন বড় শটও। ধীরে ধীরে জয়ের খুব কাছে চলে যেতে থাকে বাংলাদেশ। কৌশলী ব্যাটিংয়ে মুন্সিয়ানা দেখিয়ে ফিফটিও ছুঁয়েছেন লিটন। একদম শেষ দিকে গিয়ে ৩৯ বলে ৫৯ রান করে সাজঘরে ফিরে যান অধিনায়ক। ১৪ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ। ১ বলে ০ রান করে টিকে ছিলেন জাকের আলী অনিক। ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন তাওহিদ হৃদয়। হংকংয়ের হয়ে ২ উইকেট নেন আতিক ইকবাল। আয়ুশ শুকলা নেন ১ উইকেট। এর আগে টস জিতে আগে ব্যাট করার আমন্ত্রণ পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করেছে দলটি।ইনিংসের শুরুতেই ধাক্কা খায় হংকং। তাসকিন আহমেদের বলে মাত্র ৪ রানে অংশুমান রাথ উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন। এরপর বাবর হায়াতকেও (১৪) ফেরান তানজিম সাকিব। তবে মাঝের ওভারে জুটি গড়ে লড়াইয়ে ফেরে দলটি।নিজাকাত খান (২০ বলে ৪২) ও অধিনায়ক ইয়াসিম মুর্তজার (১৯ বলে ২৮) কার্যকরী ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় হংকং। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৪৩ রানে থামে তাদের ইনিংস।বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন তরুণ পেসার তানজিম সাকিব। তিনি ৪ ওভারে ১ মেডেনসহ ২১ রান দিয়ে নেন ২ উইকেট। সমান সংখ্যক উইকেট নেন তাসকিন আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সচিবালয়ের আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শনিবার (১০ মে) ডিএমপি Read more

অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধাপে ধাপে এখনো ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। রোববার Read more

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের উত্তর পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও এর কম্পন অনুভূত হয়।দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ Read more

ব্যাংককে বৈঠকে বসেছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি
ব্যাংককে বৈঠকে বসেছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শুক্রবার (৪ Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস দুর্ঘটনা, আহত ১০
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস দুর্ঘটনা, আহত ১০

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) Read more

অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের
অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের

ভিসা জালিয়াতিতে অংশ নেওয়া বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নেওয়া এবং তাদের সেখানে আশ্রয়দাতা‌দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ফৌজদারি অভিযোগ দায়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন