দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের উইটব্যাংক এলাকায় কাজী মহি উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশীর লাশ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ।  নিহত মহি উদ্দিনের দেশের বাড়ি নোয়াখালী জেলার সোনাপুরে।নিহতের পার্শ্ববর্তী প্রবাসীরা জানান, মহি উদ্দিন গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। তার দোকান খোলা না পেয়ে প্রবাসীরা উদ্বিগ্ন হয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দোকানের ভেতরে তল্লাশি চালিয়ে আইস প্যাকেটের নিচে ফ্রিজ থেকে তার লাশ উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা যায়, গত পরশু রাতে দোকান বন্ধ করার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দোকানের সামনের শাটার লক করা থাকলেও পেছনের দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানের এক মালাউই কর্মচারী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।বর্তমানে নিহতের মরদেহ স্থানীয় মর্গে রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাতিজি ও মেয়েকে নিয়ে বাড়ি যাওয়ার পথে স্বর্ণালংকার ছিনতাই, সিএনজিসহ চালক আটক
ভাতিজি ও মেয়েকে নিয়ে বাড়ি যাওয়ার পথে স্বর্ণালংকার ছিনতাই, সিএনজিসহ চালক আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভাতিজি ও নিজ কন্যাকে সঙ্গে নিয়ে বাড়িতে বেড়াতে যাওয়ার পথে স্বর্ণালংকার ছিনতাইয়ের শিকার হয়েছেন ফয়জুন্নেসা (৩৫) নামের Read more

ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা
ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা

নওগাঁ ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন Read more

বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে Read more

হঠাৎ সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত
হঠাৎ সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। বিচারপতি কাজী জিনাত হক ও Read more

বগুড়ায় নাশকতা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ ও ইউপি সদস্য আটক
বগুড়ায় নাশকতা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ ও ইউপি সদস্য আটক

বগুড়ার শেরপুরের বিনোদপুর ও শ্যাওলাগাড়ি এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২৪ জুন) জামুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান (৫৬) ও ইউপি সদস্য Read more

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন