বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার দরবার হাজী বাড়ির সামনের খালের ওপর নির্মিত একটি পুরনো ব্রিজ বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। এতে এলাকার কয়েকটি গ্রামের মানুষের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, পাশাপাশি বরিশাল শহরের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে বাল্কহেডযোগে অবৈধভাবে বালু পরিবহনের সময় বাল্কহেডটি ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে ব্রিজটি ভেঙে পড়ে যায়। ফলে দক্ষিণ লামছড়ি, চরবাড়িয়া, কাজীরচর, হরিনাথপুরসহ অন্তত ৪-৫টি গ্রামের মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছে।ব্রিজ ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) লামছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনি। কারণ ওই ব্রিজটিই ছিল তাদের যাতায়াতের একমাত্র পথ।স্থানীয় ইউপি সদস্য মো. আল-মামুন জানান, ‘ব্রিজটি অনেক পুরনো ছিল। দীর্ঘদিন ধরে নদী থেকে রাতের আঁধারে বালু কেটে বাল্কহেডে করে নেওয়া হচ্ছিল। বুধবার রাতে একটি বাল্কহেড ব্রিজে ধাক্কা দিলে তা ভেঙে পড়ে যায়। এখন গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে দিনমজুর ও শিক্ষার্থীরা দারুণ ভোগান্তিতে আছে।’তিনি আরও জানান, ‘বিষয়টি এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়নি। তবে আগামী রবিবার তাদেরকে জানানো হবে।’এ বিষয়ে বরিশাল এলজিইডি উপজেলার প্রকৌশলী জানান, ‘ব্রিজটি ভেঙে যাওয়ার পর দ্রুত অস্থায়ীভাবে একটি সাঁকো তৈরি করে দেওয়া হবে, যেন মানুষ চলাচল করতে পারে। বরাদ্দ পাওয়া গেলে ব্রিজটি নতুন করে নির্মাণ করা হবে।’বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার মোবাইলে চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি, কারণ তিনি ফোন রিসিভ করেননি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জ্বালানি ব্যবহারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ’
‘জ্বালানি ব্যবহারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ’

“জ্বালানি ব্যবহারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ। সাধারণ জনগণের জ্বালানির অধিকার ক্ষুণ্ন করে ব্যবসায়ীদের নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। ফলে Read more

ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস
ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস

বাংলাদেশের টেলিযোগাযোগ সেবার মান নিম্নমানের হওয়ায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি নতুন কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে। গত সপ্তাহের Read more

আনোয়ারায় চোর সন্দেহে অটোচালকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দুই ভাই
আনোয়ারায় চোর সন্দেহে অটোচালকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দুই ভাই

সিএনজি চালককে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে মারধর ও পায়ের রগ কেটে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। সোমবার Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

লক্ষ্মীপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গণপিটুনি
লক্ষ্মীপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক গণপিটুনি

লক্ষ্মীপুরে শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কবির হোসেন (৫৫) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ Read more

১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর, সন্ধান চায় পরিবার
১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর, সন্ধান চায় পরিবার

বারো দিনেও সন্ধান মেলেনি সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ স্কুলছাত্রী সোনালী খাতুনের (১৬)। এতদিন পার হলেও মেয়ের খোঁজ না পেয়ে হতাশা আর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন