পিরোজপুরের কাউখালীতে গাছ থেকে পড়ে আমড়া ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার আমরাজুরী ইউনিয়নের আশোয়া গ্রামের মকবুল শেখের ছেলে আমড়া ব্যবসায়ী ইলিয়াস শেখ (৫০) পশ্চিম আমরাজুরী গ্রামে আমড়া গাছে উঠে আমড়া পারার সময় হঠাৎ অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলার পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, গাছ থেকে পড়ে আমড়া ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।সোমবার (১৪ Read more

মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মীভূত
মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মীভূত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ Read more

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে সরকার: টুকু
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে সরকার: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার Read more

র‍্যাবের পোশাক পরে কাভার্ডভ্যান ডাকাতি, গ্রেপ্তার ২
র‍্যাবের পোশাক পরে কাভার্ডভ্যান ডাকাতি, গ্রেপ্তার ২

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র‍্যাব পরিচয়ে মুরগি বোঝাই কাভার্ড ভ্যান ডাকাতির সঙ্গে জড়িত দুই আসামিকে কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) Read more

দলের দুঃসময়ে কিংবদন্তিদের নিয়ে জরুরি বৈঠক ডাকল ওয়েস্ট ইন্ডিজ
দলের দুঃসময়ে কিংবদন্তিদের নিয়ে জরুরি বৈঠক ডাকল ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ সঙ্গে মাত্র ২৭ রানে অলআউট হয়ে টেস্ট ইতিহাসে অন্যতম লজ্জাজনক রেকর্ড—এই ধাক্কায় কেঁপে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। Read more

ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি? আছে সহজ সমাধান
ঈদে অতিরিক্ত খেয়ে অস্বস্তি? আছে সহজ সমাধান

ঈদের দিন মানেই আনন্দ আর উৎসব। হুল্লোড়ে মন না চাইলেও অনেক সময় বেশি খেতে হয়। আর যদি হয় কোরবানির ঈদ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন