রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে কসাই পট্টিতে গর্ভে বাচ্চাসহ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ ওঠেছে রিয়াজুল ইসলাম নামে এক কসাইয়ের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন প্রভাবশালী স্থানীয় নেতারা। এরপর থেকে কসাই রিয়াজুল পলাতক রয়েছেন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বানেশ্বর বাজারে এই ঘটনা ঘটে। ওই গাভিটি জবাই করার আগে বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নিযুক্ত চৌকিদার এসে সিলও মেরে যায়।বাজারে উপস্থিত লোকজন জানান, বৃহস্পতিবার সকালে রিয়াজুল কসাই একটি গাভি জবাই করে মাংস বিক্রি করা শুরু করে। এ সময় রিয়াজুলের কর্মচারী রাজু বাছুরটি লুকানোর চেষ্টা করে। তখন বাজার করতে আসা এক ব্যক্তির চোখে পড়ে। ঘটনাটি জানাজানি হলে রিয়াজুল কসাই পালিয়ে যায়। বাজার করতে আসা লোকজনের অভিযোগ, এই রিয়াজুল এর আগেও মরা ও অসুস্থ গরু জবাই করে বিক্রি করেছিল। কিন্তু হাটের প্রভাবশালী লোকজনদের টাকা দিয়ে সে সবকিছু ম্যানেজ করে নেয়।বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে বানেশ্বর বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি জানান, প্রাণিসম্পদ অফিসের লোকজন এসেছিল। কসাই রিয়াজুলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে বাকি মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে। রিয়াজুল কসাই পালিয়ে গেছে।এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সবকিছু শুনেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি
আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট Read more

বয়োবৃদ্ধকে আটক করে বিপাকে পুলিশ, করতে হচ্ছে হার্টের চিকিৎসা
বয়োবৃদ্ধকে আটক করে বিপাকে পুলিশ, করতে হচ্ছে হার্টের চিকিৎসা

জামালপুরের ইসলামপুরে জামির উদ্দিন নামে বয়োবৃদ্ধ রোগাক্রান্ত এক ব্যাক্তিকে আটক করে বিপাকে পড়েছে পুলিশ। তিনি সাবেক ইউপি মেম্বার। বর্তমানে গুরুত্বর Read more

ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ
ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ

ভারত – পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।পাঠানকোটে এখন রয়েছেন বিবিসির সংবাদদাতা জুগল পুরোহিত। Read more

একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত
একুশে বইমেলায় স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে স্টল বরাদ্দের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আগামী Read more

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও Read more

গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন