মাত্র ৭২ ঘণ্টায়  লেবানন, কাতার, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এর মধ্যে অবরুদ্ধ গাজায় একের পর এক আক্রমণে প্রাণ গেছে অন্তত ১৫০ জনের।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের একটি বৈঠকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই বৈঠকটি গাজা যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য আহ্বান করা হয়েছিল।হামলায় প্রাণ হারান অন্তত ৬ জন- যাদের মধ্যে ছিলেন হামাসের জ্যেষ্ঠ নেতা খালিল আল-হায়্যার ছেলে, তার কার্যালয়ের পরিচালক, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তাকর্মী। তবে শীর্ষ নেতারা বেঁচে গেছেন বলে জানা গেছে।এটি গত ৭২ ঘণ্টায় ইসরায়েলের ষষ্ঠ বিদেশি হামলা এবং চলতি বছর শুরু থেকে সপ্তম।গাজায় অব্যাহত বোমাবর্ষণএদিকে সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৫০ জন নিহত ও ৫৪০ জনের বেশি আহত হয়েছেন। শুধু সোমবারেই ৬৭ জন নিহত হন এবং ৩২০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।এদের মধ্যে ১৪ জন নিহত হন ত্রাণ সংগ্রহের সময় এবং আরও ছয়জন — যার মধ্যে দুই শিশু — অনাহারে মারা যান। মঙ্গলবার নিহত হন আরও ৮৩ জন, আহত হন ২২৩ জন। ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে উঁচু ভবন, অবকাঠামো এবং ঘরবাড়ি ধ্বংস করছে, ফলে বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়ছেন।২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৬৫৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪০৪ জন ক্ষুধা-জনিত কারণে মারা গেছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও অনেকে নিখোঁজ রয়েছেন, যাদের মৃত বলে মনে করা হচ্ছে।লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলাসোমবার দুপুরে লেবাননের বেকা ও হারমেল জেলায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হন। ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর অস্ত্রগুদাম ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তবে স্বাধীনভাবে এ তথ্য যাচাই হয়নি।যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে। মঙ্গলবার বৈরুতের দক্ষিণে বারজা গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর একজন সদস্য আহত হন।সিরিয়ায় তীব্র হামলাসোমবার রাতে সিরিয়ার হোমসের একটি বিমানঘাঁটি ও লাতাকিয়ার কাছে একটি সামরিক ব্যারাকে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। স্থানীয়রা প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছেন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছে।২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েল শত শত হামলা চালিয়েছে। শুধু চলতি বছরেই প্রায় ১০০টি হামলায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন।তিউনিসিয়ার উপকূলে গাজা ফ্লোটিলায় হামলাসোমবার রাতে তিউনিসিয়ার সিদি বু সাঈদ বন্দরে ভিড়ে থাকা ‘ফ্যামিলি বোট’ নামের জাহাজে সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলা চালায়। ২৩ মিটার দৈর্ঘ্যের এ জাহাজে ছয়জন যাত্রী ছিলেন। আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।পরের রাতে তিউনিসিয়া উপকূলে যুক্তরাজ্যের পতাকাবাহী ‘আলমা’ জাহাজেও অনুরূপ হামলা হয়। তাতেও অগ্নিকাণ্ড ঘটলেও হতাহতের খবর নেই।কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলাপ্রথমবারের মতো কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল। ওয়েস্ট বে লাগুন এলাকায় কূটনৈতিক দপ্তর, স্কুল, সুপারমার্কেট ও আবাসিক ভবনের মাঝেই বিস্ফোরণ হয়। যুক্তরাষ্ট্রের অনুরোধে কাতারেই হামাস নেতারা অবস্থান করছেন। ঘটনাস্থল থেকে মাত্র ৩৫ কিমি দূরেই যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটি সেন্টকম অবস্থিত।ইয়েমেনে বিমান হামলাবুধবার ইয়েমেনের রাজধানী সানায় হুথি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় সানা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়। চলতি মাসের শুরুতেও একই বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।এর আগে গত ২৮ আগস্ট ইসরায়েলি হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউইসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপজেলা প্রকৌশলী দায় এড়াতে ঠিকাদারকে নোটিশ, পরিদর্শনে এলজিইডি টিম
উপজেলা প্রকৌশলী দায় এড়াতে ঠিকাদারকে নোটিশ, পরিদর্শনে এলজিইডি টিম

বরগুনার তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়কে নিম্নমানের ইট সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু Read more

চট্টগ্রাম ওয়াসার স্মার্ট মিটারে ‘অস্মার্ট’ ব্যর্থতা
চট্টগ্রাম ওয়াসার স্মার্ট মিটারে ‘অস্মার্ট’ ব্যর্থতা

ডিজিটালাইজেশনের স্বপ্নে বিভোর হয়ে চট্টগ্রাম ওয়াসা নগরবাসীকে যখন স্মার্ট মিটারের আশ্বাস দিয়েছিল, তখন কেউ কল্পনাও করেনি যে আধুনিকতার আড়ালে অনিয়ম Read more

নীলফামারীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড
নীলফামারীতে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম (২১) নামে এক যুবককে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন Read more

গৌরীপুর রেলওয়ে জংশন এখন ময়লার ভাগাড়!
গৌরীপুর রেলওয়ে জংশন এখন ময়লার ভাগাড়!

ময়মনসিংহের গৌরীপুর জংশন এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। যাত্রীদের বিশ্রামাগার ডাস্টবিনে পরিণত হয়েছে। পুরো স্টেশন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। Read more

গলাচিপায় ১২শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা
গলাচিপায় ১২শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর গলাচিপায় র‍্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) সকাল Read more

২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোটগ্রহণ
২৯ জুলাই ডাকসুর তফসিল, সেপ্টেম্বরে ভোটগ্রহণ

আগামী ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন