জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ২২৪টি বুথে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।ভোট গ্রহণ সুষ্ঠু করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য। তারা পোশাকে ও সাদা পোশাকে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট স্থানে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। ভোটকেন্দ্র ও হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীও কাজ করছে।প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান ও সদস্য সচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের মোট ১২টি ফটকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং অফিসার ও ৬৭ জন সহকারী পোলিং অফিসার। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ভোটাররা মোট ৪০টি ব্যালটে ভোট দিচ্ছেন। ভোট শেষে গণনা করা হবে ওএমআর মেশিনে।ভোট পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সিনেট হলে বসানো হয়েছে বড় স্ক্রিন। সেখান থেকে সব হলের ভোটগ্রহণ সরাসরি দেখা যাবে। এছাড়া প্রতি ঘণ্টায় ফলাফল জানানোর জন্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মনিটর স্থাপন করা হচ্ছে।ওএমআর ব্যালটে টিকচিহ্ন দিয়ে ভোট প্রদান করতে হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজে একটি নির্দেশনামূলক ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি, সবজির দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ
বাঘায় কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি, সবজির দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজশাহীর বাঘায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের মানুষ। বিশেষ করে কাঁচা মরিচের দাম Read more

পুতিনকে ‘তার চাওয়া পূরণ’ করে দিয়েছেন ট্রাম্প: জেলেনস্কি
পুতিনকে ‘তার চাওয়া পূরণ’ করে দিয়েছেন ট্রাম্প: জেলেনস্কি

সম্প্রতি আলাস্কায় অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প-ভ্লাদিমির পুতিনের বৈঠককে রুশ প্রেসিডেন্টের জন্য ‘অর্জন’ হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।তিনি বলেছেন, ইউক্রেনকে Read more

চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে রাজি পাকিস্তান-আফগানিস্তান
চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে রাজি পাকিস্তান-আফগানিস্তান

চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। একইসঙ্গে ২ দেশ পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ করতেও সম্মত হয়েছে।এটিকে উভয় Read more

নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় টানা চতুর্থ দিনের মতো Read more

যারা ভারতে কুনজর দিয়েছে, তাদের জবাবের দায়িত্ব আমার: রাজনাথ সিং
যারা ভারতে কুনজর দিয়েছে, তাদের জবাবের দায়িত্ব আমার: রাজনাথ সিং

ভারতের ওপর যারা খারাপ দৃষ্টি দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেয়ার অঙ্গীকার করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি নরেন্দ্র মোদির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন