চুয়াডাঙ্গায় ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক চালকসহ একই পরিবারের ৬ সদস্য আহত হয়েছেন।বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাহার আলী (৪৮) সদর উপজেলার পুরাতন ভান্ডারদহ গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের পুরাতন ভান্ডারদহ গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে এবং নিহত সাহার আলীর বড় ভাই আশরাফুল হক (৫৫), জামাত আলীর স্ত্রী বেবী খাতুন (৫০), সাহার আলীর স্ত্রী শেফালী খাতুন (৪০), জাহাঙ্গীর আলমের স্ত্রী পারভীনা আক্তার (৪৫), রুহুল আমিনের স্ত্রী জুরিমা খাতুন (২৭) এবং একই উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের পশ্চিম পাড়ার মকছেদ আলীর ছেলে ইজিবাইক চালক শুকুর আলী (৬৫)। এর মধ্যে ইজিবাইক চালক বাদে সবাই একই পরিবারের সদস্য।আহতরা জানান, বিকেলে একই পরিবারের সাতজন সদস্য এক আত্মীয়ের মরদেহ দেখতে ইজিবাইকযোগে ঝিনাইদহের ডাকবাংলা এলাকায় যাচ্ছিলেন। এ সময় নয়মাইল নামকস্থানে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাহার আলী মারা যান। আমাদের সঙ্গে একটি শিশু ছিল। ইজিবাইক চালকসহ আমরা সবাই প্রাণে রক্ষা পেয়েছি।চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। ট্রাক এবং ইজিবাইক সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই সাহার আলী নামের একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, আহতদের মধ্যে জুরিমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে ইউএনও কে হুমকি, যুবক আটক
ভূঞাপুরে ইউএনও কে হুমকি, যুবক আটক

টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওকে) অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করার অভিযোগে রানা (৩০) Read more

পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
পাবিপ্রবিতে ২য় আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ‘পাস্ট ডিবেটিং সোসাইটি’-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো Read more

ট্রাম্পের পারমাণবিক হুমকির বিষয়ে মুখ খুলল ক্রেমলিন
ট্রাম্পের পারমাণবিক হুমকির বিষয়ে মুখ খুলল ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার কাছাকাছি দুইটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। তবে সাবমেরিন দুটি পারমাণবিক শক্তি চালিত না Read more

বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর
বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর

চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান। শনিবার (৫ এপ্রিল) এক Read more

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।  এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।  রোববার (২ নভেম্বর) ভোরের দিকে রাজ্যের Read more

কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের নয়: রিজভী
কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের নয়: রিজভী

অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য নিরপেক্ষ হতে হবে। কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। এমনটা হলে জনগণ তা মেনে নেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন