ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃতী কন্যা সাবিকুন নাহার তামান্না। তিনি ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।আজ (১০ সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, তামান্না ১০ হাজার ৮৪ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হন। তার ব্যালট নম্বর ছিল ২০৪। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।তামান্নার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের বড়শিকানিকা গ্রামে। তিনি ডুয়েটের সাবেক শিবির সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনামুল হাসানের স্ত্রী।নবীনগরের কৃতী কন্যা হিসেবে তার এই বিজয়ে এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। বিজয়ী হওয়ার খবর পেয়ে সর্বস্তরের নবীনগরবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার শুরুতেই ভাঙচুর করা হয়েছিল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রচারণা বোর্ড এবং বিকৃত করা হয়েছিল তামান্নার ছবি। তবে সেই ছবিকেই নিজের প্রচারণার হাতিয়ার বানিয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।’ এরপর থেকেই তিনি আলোচনায় আসেন।এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন
ইরানের ভয়ংকর হামলা, ইসরায়েলে ৮০০০ বাড়ি বিদ্যুৎহীন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইসরায়েল ইলেকট্রিক কম্পানি Read more

কাশ্মীরের হামলায় ২ অভিযুক্তের বাড়ি ধ্বংস করল ভারত
কাশ্মীরের হামলায় ২ অভিযুক্তের বাড়ি ধ্বংস করল ভারত

কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগে ২ বিদ্রোহীরা বাড়ি ধ্বংস করে দিয়েছে ভারত। সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছে, আদিল হুসেইন এবং Read more

লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন

ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ৬ মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে Read more

কালিয়াকৈরে গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার Read more

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু
ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু

অমাবশ্যা ও গভীর নিম্নচাপের কারণে চাঁদপুর থেকে সব রুটে বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে লঞ্চ চলাচল। শুক্রবার (৩০ মে) বেলা Read more

নেত্রকোনায় শিয়ালের কামড়ে নারী শিশুসহ আহত ১৭
নেত্রকোনায় শিয়ালের কামড়ে নারী শিশুসহ আহত ১৭

নেত্রকোনার মদনে শিয়ালের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত হয়েছে। আহত ১৭ জনের মধ্যে ১৫ জন মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন