সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। নির্ধারিত সময়সীমার পর আর নিবন্ধনের সুযোগ বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।আজ বুধবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চলতি বছরের ২৭ জুলাই থেকে ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। হজে গমনেচ্ছুক ব্যক্তিরা প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন। পরবর্তীতে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে এ বছরের ১২ অক্টোবরের মধ্যে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। অন্যথায় হজ পালনে অনিশ্চয়তা দেখা দিতে পারে। এ বিষয়ে সোমবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।সভায় জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী মৌসুমে বাড়িভাড়া চুক্তির আগে হজ ফ্লাইট সিডিউল চূড়ান্ত করা, কোরবানির টাকা নুসুক মাসার প্ল্যাটফর্মে প্রদান, এবং মেডিকেল ফিটনেস সনদ ছাড়া হজে গমন না করার নির্দেশ দিয়েছে।সরকারি মাধ্যমের হজযাত্রীরা ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও বায়তুল মোকাররম অফিস এবং আশকোনা হজ অফিস থেকে নিবন্ধন করতে পারবেন। অপরদিকে বেসরকারি মাধ্যমে হজ পালনে ইচ্ছুকদের অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে।সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও বিমান ভাড়া নির্ধারণের পর দ্রুত সময়ের মধ্যে ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবিপ্রবিতে রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
পাবিপ্রবিতে রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশন’ নামে একটি অরাজনৈতিক ও সংস্কৃতিনির্ভর সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।বুধবার (৭ মে) Read more

নারী বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

নারী বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল মাত্র ১৬৭ রান। সেটি ক্যারিবিয়ানরা জিতল মাত্র ১০ ওভার Read more

বনশ্রীতে বহুতল ভবনে আগুন
বনশ্রীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনশ্রীর সি ব্লকে একটি বহুতল ভবনের সাততলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।মঙ্গলবার (১৫ জুলাই) Read more

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৬ শিশুসহ অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। Read more

নাগরপুর কলেজ মসজিদ সংলগ্ন এলাকায় ময়লার ভাগাড়, শিক্ষার্থী ও মুসল্লিদের উদ্বেগ
নাগরপুর কলেজ মসজিদ সংলগ্ন এলাকায় ময়লার ভাগাড়, শিক্ষার্থী ও মুসল্লিদের উদ্বেগ

টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সীমানা ঘেঁষে দীর্ঘদিন ধরে বাজার ও আশপাশের এলাকার কিছু অসচেতন মানুষ ময়লা-আবর্জনা ফেলে আসছেন। বিশেষ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন