কাতারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর হামলার পর ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। এরা হলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ।মঙ্গলবার স্পেনের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ বার্তাসংস্থা এল পাইস। নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুই মন্ত্রী ইসরায়েলের কট্টরপন্থি রাজনীতিবিদ এবং গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের উগ্র সমর্থক হিসেবে পরিচিত।প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার সমালোচনা করায় গত ৮ সেপ্টেম্বর স্পেনের উপপ্রধানমন্ত্রী ও শ্রমমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ এবং যুব ও শিশুবিষয়ক মন্ত্রী সিরা রেগো-এর ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল। প্রতিক্রিয়ায় পরের দিন ইসরায়েলে নিজেদের দূতাবাস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় স্পেন।গতকাল মঙ্গলবার কাতারের স্থানীয় সময় বিকেলে কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। এতে নিহত হন ৬ জন। হামলার সময় ভবনটিতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর আলোচনা করছিলেন উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের নেতারা।   হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষ নেতা ও মুখপাত্র খলিল আল হায়া এবং হামাসের পশ্চিম তীর শাখার নেতা জাহের জাবারিনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা পরিচালনা করা হয়েছিল।হামাস অবশ্য জানিয়েছে যে হামলায় গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ের কোনো নেতা নিহত কিংবা আহত হননি।কাতারে ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইতামার বেন গিভির ও বেজালেল স্মোতরিচকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন।সূত্র : আনাদোলু এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর সদর হাসপাতালে ফের নারী চোর আটক 
যশোর সদর হাসপাতালে ফের নারী চোর আটক 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নারী চোর চক্রের সদস্য জান্নাত খাতুন (২১) ফের পুলিশের হাতে আটক হয়েছে। রোববার (০২ নভেম্বর) দুপুরে Read more

হিরো আলমের বিরুদ্ধে স্ত্রীর ১২ লাখ টাকার মামলা
হিরো আলমের বিরুদ্ধে স্ত্রীর ১২ লাখ টাকার মামলা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে দেনমোহর ও ভরণপোষণ বাবদ ১২ লাখ টাকা দাবি করে মামলা করেছেন Read more

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান

পিরোজপুরের নাজিরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত সাবেক যুগ্ম আহবায়ক মো. ইস্রাফিল হাওলাদার জামায়াতে যোগদান করেছেন। Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার
নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে মালামালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত Read more

সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে গিয়ে ধরা সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা
সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে গিয়ে ধরা সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা

গোপনে রাতের অন্ধকারে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে গ্রেপ্তার হয়েছেন পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মোহাম্মদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন