চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর)। আর শুরু থেকেই নোবেল পুরস্কার পাওয়ার জন্য ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে বেশ কয়েকবার দাবি করেছেন এবারের নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার তিনি। কারণ হিসেবে ট্রাম্প দাবি করছেন, চলতি বছর অন্তত ৮টি যুদ্ধ বন্ধ কিংবা যুদ্ধ পরিস্থিতি সামাল দিয়ে শান্তি প্রতিস্থাপন করেছেন তিনি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এ বছর ট্রাম্পের শান্তিতে নোবেল জয়ের সম্ভাবনা খুবই কম। এমন পরিস্থিতিতে ট্রাম্প যদি নোবেল না পান তাহলে তিনি কি করবেন এ নিয়ে আতঙ্কে আছে নরওয়ে। কারণ এ দেশটির নোবেল কমিটিই নোবেল বিজয়ী নির্ধারণ ও নাম ঘোষণা করে থাকে। যদিও নরওয়ের সরকারের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই।নরওয়ের স্যোশালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র মনে করছেন, ট্রাম্প যদি নোবেল পুরস্কার না পান তাহলে তিনি যা কিছু করতে পারেন। এ বিষয়ে তিনি বলেন, ‘যে কোনো কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উগ্রপন্থার দিকে নিয়ে যাচ্ছেন। বাক স্বাধীনতার ওপর হামলা করছেন। মাস্ক পরা সিক্রেট সার্ভিসের সদস্যদের প্রকাশ্যে রাস্তায় নামিয়েছেন মানুষকে কিডন্যাপ করতে। আদালত ও ইনস্টিটিউটের ওপর দমন-নিপীড়ন চালাচ্ছেন। যখন মার্কিন প্রেসিডেন্ট এমন উগ্র ও একনায়ক, আমাদের অবশ্যই যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।’তিনি আরও বলেন, ‘নোবেল কমিটি স্বাধীন একটি সংস্থা। বিজয়ী নির্ধারণে নরওয়ের সরকারের সঙ্গে তাদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু আমি জানি না, ট্রাম্প এটি জানেন কি না। তার কাছ থেকে যে কোনো প্রতিক্রিয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’এদিকে নোবেল কমিটির পরিচালক ক্রিষ্টিয়ান বার্গ হার্পভিকেন বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, গত সোমবারই তারা বিজয়ী নির্ধারণ করে ফেলেছেন। যা হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধের অনেক আগে হয়। ফলে এ যুদ্ধ বন্ধের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি।তাই হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধের কারণে ট্রাম্প নোবেল পুরস্কার জিতবেন এমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন একাধিক বিশ্লেষক।সূত্র: দ্য গার্ডিয়ানআরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না
বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।রবিবার Read more

বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবো: তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবো: তারেক রহমান

জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেশন (আইসিপিপিইডি) অনুসারে যথাযথ আইন প্রণয়ন করা হবে Read more

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে যত খেলা
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে যত খেলা

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ।ক্রিকেট৫ম নারী টি-টোয়েন্টিনিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাসকাল ৭-৪৫ মি., সনি স্পোর্টস ১৫ম টি-টোয়েন্টিনিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাদুপুর ১২-১৫ Read more

মে দিবসে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
মে দিবসে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আজ সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। Read more

পুলিশের কোনো কর্মকর্তা অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হয়
পুলিশের কোনো কর্মকর্তা অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হয়

পুলিশ বাহিনীতে কোনো কর্মকর্তা কোনো অপরাধের সঙ্গে জড়িত হলে যথাযথ অনুসন্ধান করে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি অনেকগুলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন