ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের দুই পদে স্বামী-স্ত্রী রায়হান উদ্দিন ও উম্মে সালমা জয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।ডাকসু নির্বাচনে এর আগে কখনো কোনো স্বামী-স্ত্রী একসঙ্গে প্রার্থী হয়ে জয় লাভ করেননি। এবার এই দম্পতি একই প্যানেলে থেকে নির্বাচিত হওয়ায় কেবল ইতিহাসই সৃষ্টি হয়নি, বরং ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।রায়হান উদ্দিন, ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী, ৫ হাজারেরও বেশি ভোট পেয়ে ডাকসুর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। স্ত্রী উম্মে সালমা কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯,৯২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উম্মে ছালমা জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে নারীদের উন্নয়নে কাজ করছেন এবং ডাকসু নির্বাচনের জন্য একটি উপযুক্ত প্যানেল খুঁজছিলেন। সেই সময় শিবির তাকে তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করে।অনেকে তার শিবির প্যানেলে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন তুললেও তিনি বলেন, কমনরুম সম্পাদক পদে নির্বাচন করার জন্য একটি প্যানেলের প্রয়োজন ছিল এবং সেই হিসেবেই তার এই প্যানেলে আসা।এবারের ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ ২৮টি পদের বেশিরভাগ পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‌‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। তারা ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছেন। আর বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে সদস্যপদ ১৩টি। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্তিপণ ছাড়াই অপহৃত ব্যক্তিকে ফিরিয়ে আনলো সেনাবাহিনী
মুক্তিপণ ছাড়াই অপহৃত ব্যক্তিকে ফিরিয়ে আনলো সেনাবাহিনী

রাতের অন্ধকারে মোবাইল ফোনের এক কল, তারপর নিখোঁজ একটি মানুষ। সেই মানুষের মুক্তিপণ দাবির জন্য গোটা এলাকায় থমথমে সন্ত্রাস ছড়িয়ে Read more

মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১৭ মে) সকালে পাঁচ্চর গোলচত্বরের কাছাকাছি রেললাইনে Read more

খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান Read more

বরিশালে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
বরিশালে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন

বরিশালে স্ত্রী লামিয়া ও তার স্বামী অটোচালক রাহাতের মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে Read more

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক, অবাধ-সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব: সিইসি
নির্বাচনের পরিবেশ সন্তোষজনক, অবাধ-সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার Read more

মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাইয়ে সাইদুল হক সুমন নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন