ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, এবং এখন চলছে ভোট গণনার কাজ। ফলাফলের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই। তবে এ সময় নির্বাচন নিয়ে অনাস্থা জানিয়ে ছাত্রদল সমর্থিত প্রার্থীর এজেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র ত্যাগ করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।এদিকে নির্বাচনের ফল জানতে বিভিন্ন প্রবেশপথে ভিড় করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এ অবস্থায় জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জনগণকে অপ্রয়োজনে বিশ্ববিদ্যালয় চত্বরে ভিড় না করার অনুরোধ জানিয়েছে। ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং বর্তমানে গণনার কাজ চলছে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের আশপাশে অযথা ভিড় না করতে আমরা বিনীত অনুরোধ করছি।’এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি পদে শিক্ষার্থীরা ভোট প্রদান করেন।ভোট গ্রহণ শেষে জানা যায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ৮০.২৪ শতাংশ, অমর একুশে হল ৮৩.৩০ শতাংশ, ফজলুল হক মুসলিম হল ৮১.৪৩ শতাংশ, জগন্নাথ হল ৮২.৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ৮৪.৫৬ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হল ৮৩ শতাংশ, রোকেয়া হল ৬৫.৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ৬৮.৩৯ শতাংশ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৬৭.০৮ শতাংশ, স্যার এ এফ রহমান হল ৮২.৫০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হল ৮৩.৩৭ শতাংশ, বিজয় একাত্তর হল ৮৫.০২ শতাংশ, সূর্যসেন হল ৮৮ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৭৫ শতাংশ, শেখ মুজিবুর রহমান হল ৮৭ শতাংশ, কবি জসীম উদ্দীন হল ৮৬ শতাংশ, কবি সুফিয়া কামাল হল ৬৪ শতাংশ, শামসুন নাহার হল ৬৩.৬৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে।প্রশাসনের তথ্য অনুযায়ী, সার্বিকভাবে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে গণনা কার্যক্রম।উল্লেখ্য, নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে ৬২ জন নারী। পদভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন, এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩৯ হাজার ৭৭৫ জন ভোটারের মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ এবং ছাত্রী ১৮,৯০২ জন।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: ড. ইউনূস
মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: ড. ইউনূস

ক্ষুদ্রঋণকে এনজিওর পর্যায়ে রাখলে ব্যাংকিং মেজাজ আসবে না। তাই আলাদাভাবে মাইক্রোক্রেডিট ব্যাংক করতে হবে। এর জন্য পৃথক আইন প্রণয়ন করতে Read more

মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হলে বিদেশে Read more

টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…
টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…

প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পরে একমাত্র মেয়েকে (০৮) নিয়ে একাই থাকতেন চম্পা। অভাবের সংসারের গ্লানি টানছিলেন শ্রমিকের কাজ করে। খানিক Read more

৩ অক্টোবর: নামাজের সময়সূচি
৩ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১৮ আশ্বিন ১৪৩২ বাংলা, ১০ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, অনাহারে মৃত্যু আরও ৭
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, অনাহারে মৃত্যু আরও ৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। এর পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন