ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচনে ভোট চুরির অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভে এ কথা বলেন তিনি।আবিদুল ইসলাম বলেন, ‘এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে কারচুপির নির্বাচনে রূপান্তরিত হচ্ছে।’রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে এ মিছিল শুরু করেন তারা। টিএসসি থেকে মিছিল শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রেজিস্ট্রার ভবনের দিকে চলে যান নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের কারচুপির নির্বাচন, মানি না মানব না। নির্বাচন না প্রহসন, প্রহসন-প্রহসন বলে স্লোগান দিতে দেখা যায়।ডাকসুর ১০০ বছর পূর্তির বছরে অনুষ্ঠিত হচ্ছে এর ৩৮তম নির্বাচন। দীর্ঘ ছয় বছর পর আয়োজিত এই নির্বাচনে এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বাইরে একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হয়। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০ বুথে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা
শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি মিষ্টি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।সোমবার(৫ জানুয়ারি) বিকেলে জেলার Read more

বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩
বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩

বাগেরহাটে রবি সিম এর এক বিক্রয়কর্মীকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা Read more

দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৭
দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত Read more

মানবহীন নৌযানের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
মানবহীন নৌযানের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

উত্তর আরব সাগরে ব্যাপক নৌ-মহড়া চালিয়েছে পাকিস্তান। এ সময় মানবহীন নৌযান চালানোর সফল পরীক্ষা চালায় দেশটি। খবর সামা টিভি’রদেশটির আন্তঃবাহিনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন