কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বিমান হামলা চালায় দখলদারদের বিমানবাহিনী। এতে লক্ষ্য করা হয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে।ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দোহায় ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছেন। তবে এরমধ্যে হামাসের বড় কোনো নেতা নেই।নিহতদের মধ্যে একজনের নাম হিমাম আল-হায়া বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। তিনি হামাসের গাজা শাখার নেতা খালিল আল-হায়ার ছেলে। নিহত অপরজনের নাম জিহাদ লাবাদ। তিনি খালিল আল-হায়ার দপ্তরের পরিচালক ছিলেন। এ দুজন বাদে আর কোনো ফিলিস্তিনি নিহত হননি।হামাসের দুটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন তাদের নেতারা। ওই সময় হামলা হয়। তবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ হামলা থেকে বেঁচে গেছেন।ইসরায়েলি একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন, হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরমধ্যে খালিল আল-হায়াও ছিলেন। তিনি হামাসের গাজা প্রধানের পাশপাশি প্রধান আলোচকের দায়িত্বও পালন করছেন।দখলদার ইসরায়েলের হামলার পর দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর শহরটির লেগতিফিয়া পেট্রোল স্টেশন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।এই পেট্রোল স্টেশনের পাশে একটি ছোট আবাসিক কম্পাউন্ড রয়েছে। দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর থেকে কাতারের আমিরি গার্ড সেখানে ২৪ ঘণ্টাই পাহাড়া দেওয়া শুরু করে।হামলার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও পুলিশ সদস্যদের যেতে দেখা যায়।হামাসের অনেক নেতা কাতারের দোহায় বাস করেন। সেখান থেকেই তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করেন।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন
ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে ৭ দিনের জন্য। আগামী ১২ ফেব্রুয়ারির ভোট Read more

শাওয়ালের ৬ রোজা রাখবেন যে নিয়মে
শাওয়ালের ৬ রোজা রাখবেন যে নিয়মে

শাওয়াল মাসে ৬টি রোজা রাখা সুন্নত। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে এ আমল করেছেন এবং আমল করার নির্দেশ Read more

ঠাকুরগাঁওয়ে মাদকসহ সেনাবাহিনীর হাতে জুলাই যোদ্ধা আটক
ঠাকুরগাঁওয়ে মাদকসহ সেনাবাহিনীর হাতে জুলাই যোদ্ধা আটক

ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেন্সিডিলসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাত সাড়ে ১১টায় তাকে সদর থানা Read more

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ
লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ

লিবিয়ার ত্রিপলিতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আবদেল ঘানি আল-কিকলি নামে সশস্ত্র গোষ্ঠীর এক নেতা নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে স্কুল Read more

ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে ঋণ দেওয়া হবে: ফাওজুল কবির
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে ঋণ দেওয়া হবে: ফাওজুল কবির

সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন সেতু ও যোগাযোগ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।রবিবার (২০ Read more

গাজায় বিশেষ যুদ্ধবির‌তি ভিতরেও ইসরায়েলের হামলা, নিহত ৬২
গাজায় বিশেষ যুদ্ধবির‌তি ভিতরেও ইসরায়েলের হামলা, নিহত ৬২

অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবির‌তি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন