নির্বাচনে কারচুপি ও পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমের কাছে তিনি এই অভিযোগ করে বলেন, ‘আজ আমরা কোন অভিযোগ করতে চাইনি, আমরা আনন্দ উদযাপন করতে চেয়েছি। কিন্তু ইতোমধ্যেই রোকেয়া হল সম্পর্কে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমি হলের ভেতরে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা পেয়েছি।’আবিদ আরও বলেন, ‘একজন শিক্ষার্থী অভিযোগ করেছেন— তাকে যে ব্যালট দেয়া হয় সেখানে সাদিক এবং ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস চিহ্ন দেয়া আছে। যেটা বর্তমান নতুন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অশনি সংকেত। আমি দ্রুত ভোটকেন্দ্রে প্রবেশ করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর ব্যাখ্যা চাই।’ এ সময়, ঘটনার সত্যতা আছে উল্লেখ করে যথাযথ তদন্তের আহ্বানও জানান। সেইসাথে, অনাবাসিক শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের কথাও উল্লেখ করেন তিনি।এর আগে, দুপুরে ছাত্রদলের বিরুদ্ধে কাল্পনিকভাবে অভিযোগ দেয়া হচ্ছে এবং নির্বাচনকে বিতর্কিত করতেই এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে সাংবাদিকদের জানান এই ভিপি প্রার্থী।উল্লেখ্য, এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁধ ভেঙে ফেনীর ১৫ গ্রাম প্লাবিত, ১৩১টি আশ্রয়কেন্দ্র চালু
বাঁধ ভেঙে ফেনীর ১৫ গ্রাম প্লাবিত, ১৩১টি আশ্রয়কেন্দ্র চালু

ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৮ স্থানে ভেঙেছে বাঁধ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ভাঙন শুরু হয়। কোথাও কোথাও Read more

আশুলিয়ায় আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেফতার
আশুলিয়ায় আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেফতার

রাজধানীর দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার  (৫ মে) বিকেলে রাজধানীর Read more

চা দোকানের কর্মচারী থেকে সীমান্তের ইয়াবা আমদানিকারক!
চা দোকানের কর্মচারী থেকে সীমান্তের ইয়াবা আমদানিকারক!

মাত্র আট বছর আগেও কক্সবাজারের উখিয়ার বালুখালীতে এক নগণ্য চায়ের দোকানের কর্মচারী ছিলেন মো. ফরিদ, যিনি বর্তমানে ‘চিয়ক ফরিদ’ নামে Read more

ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর
ধামইরহাট সীমান্তে পতাকা বৈঠকে লাশ হস্তান্তর

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় লাশ হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে Read more

ভৈরবকে জেলা করার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে হামলা
ভৈরবকে জেলা করার দাবিতে রেলপথ অবরোধ, ট্রেনে হামলা

কিশোরগঞ্জের ভৈরবকে জেলায় রূপান্তর করার দাবিতে রেলওয়ে জংশন অবরোধ করেছেন আন্দোলনকরীরা। তারা লাল কাপড় ও ব্যানার হাতে নিয়ে “ভৈরবকে জেলা Read more

ফিফার নিষেধাজ্ঞায় মোহামেডান স্পোর্টিং ক্লাব
ফিফার নিষেধাজ্ঞায় মোহামেডান স্পোর্টিং ক্লাব

ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব ও বসুন্ধরা কিংসের পর এবার ফিফার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইরানের ফুটবলার মিসাম শাহ’র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন