জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে মুন্সিগঞ্জ সদর আমলি আদালতে সাবেক সংসদ সদস্য বিপ্লবকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক শিপন আহমেদ। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান।এর আগে গত ২২ জুন দিনগত রাত ১০টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে। পরবর্তীতে গত ১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে আরেক শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।প্রসঙ্গত: গেলো বছরের জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের আগের দিন ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের থানারপুর-কৃষি ব্যাংক এলাকায় ব্যাপক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনমজুর রিয়াজুলসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় প্রায় দেড় শতাধিক। ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে এক বছরে ৫টি রাজনৈতিক খুন!
যুক্তরাষ্ট্রে এক বছরে ৫টি রাজনৈতিক খুন!

বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রে মাত্র এক বছরে পাঁচটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পাশাপাশি  খুনের চেষ্টা দেশটিতে সাধারণদের মাঝে Read more

তালতলীতে পুকুরে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
তালতলীতে পুকুরে গোসল করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

বরগুনার তালতলীতে পুকুরে গোসল করতে গিয়ে মরিয়ম আক্তার (১১) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার শারীকখালী Read more

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন। রবিবার (৬ এপ্রিল) সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে Read more

৫৯ দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট চালু
৫৯ দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট চালু

বিশ্বের ৫৯টি দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার Read more

মানসিক সমস্যায় ভুগছে আহত ইসরায়েলি সেনারা
মানসিক সমস্যায় ভুগছে আহত ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। এরমধ্যে ২০ হাজার সেনা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিহ্যাব বিভাগে চিকিৎসাধীন Read more

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, কমলো ই-পাসপোর্ট ফি
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, কমলো ই-পাসপোর্ট ফি

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট ফি পুনঃনির্ধারণ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিংগিতের (RM) বিনিময় হার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন