ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সহকর্মী সোহেল রানা বলেন, ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানায়। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।তিনি আরও বলেন, চিকিৎসক জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণ অধিকার পরিষদ নেতার মৃত্যু
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণ অধিকার পরিষদ নেতার মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইউনুচ বিশ্বাস (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চিকনিকান্দি Read more

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে শাটল ট্রেনের ছাদ থেকে লাফিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার (২৪ Read more

নাজিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
নাজিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড Read more

মেসির জন্মদিনে পালমেইরাসের ‘গিফট’, জয়ের বদলে ড্র
মেসির জন্মদিনে পালমেইরাসের ‘গিফট’, জয়ের বদলে ড্র

ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির ৩৭ পেরিয়ে ৩৮ বছরে পা রাখল আজ। দিনটি স্মরণীয় করে রাখার সুযোগ ছিল এই Read more

লুট হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ
লুট হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সিলেটের ভোলাগঞ্জের লুট হওয়া সব পাথর ৭ দিনের Read more

ভৈরবে মালভর্তি পিকআপ ছিনতাইয়ের সময় ৩ জন গ্রেফতার
ভৈরবে মালভর্তি পিকআপ ছিনতাইয়ের সময় ৩ জন গ্রেফতার

ভৈরব থেকে মালভর্তি পিকআপভ্যান ছিনতায়ের সময় তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করে। এ সময় পুলিশ পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন