মৌলভীবাজারের কমলগঞ্জে ধানখেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। নিহত লিটন পশ্চিম নন্দগ্রামের সত্তার মিয়ার ছেলে।জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা মসজিদের পাশে লিটন মিয়ার গলাকাটা লাশ দেখতে পান। পরে শমশেরনগর ফাঁড়ি পুলিশকে বিষয়টি জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে।স্থানীয়রা বলেন, নিহত লিটনের সঙ্গে এলাকার অনেক মানুষের সমস্যা আছে। তিনি এলাকায় চুরিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। তবে গতকাল রাতে তাঁকে এভাবে হত্যা করা ঠিক হয়নি। পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ‘ঘটনাটি শুনে সরেজমিনে এসে দেখেছি। লাশ উদ্ধার করা হচ্ছে।’এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে, বিষয়টি জানা যায়নি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৫-২৬ অর্থবছরের ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি
২০২৫-২৬ অর্থবছরের ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি

দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় এক হাজার ১৩ কোটি Read more

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ আজকের খেলা (৪ সেপ্টেম্বর)
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ আজকের খেলা (৪ সেপ্টেম্বর)

বিশ্বকাপ বাছাইয়ে খেলার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এশিয়া কাপ হকিতে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের। একইদিন ইউরাপীয় অঞ্চলের বিশ্বকাপ Read more

বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি
বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি

মুজিবনগর সরকারের ঘোষিত অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি Read more

আলফাডাঙ্গায় ইউপি সদস্যের মৃত্যু
আলফাডাঙ্গায় ইউপি সদস্যের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. টিটন মোল্যা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি Read more

সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার
সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নসংক্রান্ত আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন