কক্সবাজার জেলার উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত চলা এ অভিযানে মোট ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।সূত্রে জানা গেছে, গেল সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী সীমান্তের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়। এ সময় মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করে।বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করলে তারা পালিয়ে যায়। পালানোর সময় একটি কালো ব্যাগ ও একটি শার্টে মোড়ানো পোটলা ফেলে যায়। পরে তল্লাশি চালিয়ে খাকি প্যাকেটে মোড়ানো ৯ কাটে মোট ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।সেই অভিযানের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে একই এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মিয়ানমার দিক থেকে সন্দেহভাজন আরো দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। বিজিবি সদস্যরা এগিয়ে গেলে তারা দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। তবে তারা হস্তচালিত নৌকা ফেলে রেখে যায়। ওই নৌকা থেকে সাদা পলিব্যাগ তল্লাশি করে খাকি প্যাকেটে মোড়ানো ১০ কাটে মোট ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালের অসহায় নারী সালমার স্বপ্ন পূরণ
বরিশালের অসহায় নারী সালমার স্বপ্ন পূরণ

অসহায় নারী সালমা আক্তারের কষ্ট ও তার জীবন কাহিনীর গল্প শুনে এবং তার স্বপ্ন বাস্তবায়ন করলেন জমিসহ ঘরের ব্যবস্থা করে Read more

বিমানবন্দরের চারপাশে নিরাপত্তা জোরদার, কাজ করছে সেনাবাহিনীও
বিমানবন্দরের চারপাশে নিরাপত্তা জোরদার, কাজ করছে সেনাবাহিনীও

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারদিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। Read more

মধ্যরাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে যা বলল ভারত
মধ্যরাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে যা বলল ভারত

পাকিস্তানে চালানো সামরিক অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিহিত করেছে ভারত। দেশটির দাবি, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে Read more

আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে ভুয়া ঋণের ফাঁদ, সতর্কতা জারি
আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে ভুয়া ঋণের ফাঁদ, সতর্কতা জারি

বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নাম ও লোগো ব্যবহার করে ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার ভুয়া প্রলোভন Read more

৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার নগরীতে ৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রি করায় একটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। Read more

দিনাজপুরে এলজিইডি ভবনে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র
দিনাজপুরে এলজিইডি ভবনে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর পাঁচটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবনটির দ্বিতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন