বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান বলেছেন, ‘শুরুতে বিশ্বাস হয়নি যে দলের জন্য আমি সব করছি, সেই দল আমাকে শোকজ করবে। গত এক বছর ধরে আমি শহীদ জিয়ার চেতনা, তার মুক্তিযোদ্ধা মুখ এবং মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করছি। বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, শহীদ জিয়ার দল-এসব কেবল ক্রমাগত আমিই বলছি। তবে দল থেকে আমার বিরুদ্ধে কূরুচিপূর্ণ বক্তব্য ও ধর্মবিরোধিতার অভিযোগ আনা হয়েছে। আমি অভিযোগের জবাব দিয়েছি। কিন্তু তা মানা হলো না। দল থেকে তিন মাসের জন্য আমার সব পদ স্থগিত করা হলো। আমি বুঝলাম না আমার অপরাধ কী। এরপরও দলের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। আপনারাও মেনে নিয়েছেন। তিন মাস পর হয়তো এ স্থগিতাদেশ উঠে যাবে।’গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জের ইটনা সদরে ফজলুর রহমানের পক্ষে বিশাল মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।এসময় তিনি আরও বলেন, ‘হাসিনার পতনের পর আমি বর্তমান সরকারকে জান দিয়ে সমর্থন দিয়েছি। ছাত্র-জনতাকে নিয়ে বহুবার বক্তব্য দিয়েছি। কিন্তু আন্দোলনের ভেতর থেকে এমন কিছু কথা উঠতে শুরু করলো, যা আমি মেনে নিতে পারিনি। তারা বলল, গণতন্ত্র বা ভোটের জন্য আন্দোলন হয়নি, সংস্কারের জন্য হয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধকে ছোট করে দেখানোর চেষ্টা করা হলো। তখন দেশের মানুষ নীরব, মুক্তিযোদ্ধারা ভয়ে তটস্থ। দলের নেতারাও কিছু বলেন না। আমি তখন বলি, রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা, যারা একাত্তরের মুক্তিযুদ্ধ মানতে চায় না, তারা পাকিস্তানে ফিরে যাক।’তিনি আরও বলেন, জামায়াত বলছে আমি ধর্ম মানি না। এটা তারা ছাড়া আর কেউ বলেনি। আমি ব্যক্তিগতভাবে সুফিবাদে বিশ্বাস করি। হযরত আব্দুল কাদির জিলানি, খাজা মাঈনুদ্দিন চিশতি, হযরত শাহজালাল ও শাহ পরান এই সুফি ধারার সমর্থক আমি। কিন্তু যারা সুফিবাদে বিশ্বাস করে, তাদের হত্যা করতে চায় জামায়াত। দেশবাসী দেখেছে তারা লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে।ফজলুর রহমান আরও বলেন, আমার বিরুদ্ধে দেশে নানা ষড়যন্ত্র চলছে। রাজাকার ও আলবদররা চেষ্টা করছে যাতে আমি দল থেকে মনোনয়ন না পাই। তারা ৫০০ কোটি টাকা খরচ করে হলেও চাইবে আমি যেন দলের এমপি মনোনয়ন না পাই। কিন্তু আমার একার ইচ্ছা নয়, আপনাদেরও বলতে হবে আমরা এই নেতা চাই। আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিতে চাই। ‘আমার বয়স এখন ৭৮। নির্বাচনের সময় হবে ৭৯। এর ৫ বছর পরে বয়স হবে ৮৪ বা ৮৫। তাই আগামী নির্বাচনই হবে আমার শেষ নির্বাচন। আপনারা যদি সমর্থন দেন, এই শেষ নির্বাচনটা আমি করতে চাই।’সমাবেশে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বিশেষভাবে নজর কাড়ে মুক্তিযোদ্ধাদের উপস্থিতি। সভা শেষে সন্ধ্যার দিকে মিছিলটি ইটনা চৌরাস্তা থেকে শুরু হয়ে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা নৌকায় করে উপজেলা সদরে প্রবেশ করেন। শত শত নৌকার বহর এবং স্লোগানের মধ্যে পুরো ইটনা সদরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো। এসময় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, নীহারেন্দু দেবনাথ, নবী হোসেন তজু মিয়া এবং ফজলুর রহমানের সহধর্মিনী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ছেলে ব্যরিস্টার অভীক রহমান প্রমুখ।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোটি টাকার ড্রেনও ব্যর্থ, পানিবন্দি লালপুরবাসী
কোটি টাকার ড্রেনও ব্যর্থ, পানিবন্দি লালপুরবাসী

নাটোরের লালপুরে কোটি টাকা ব্যয় করেও ড্রেন নির্মাণ কার্যত ব্যর্থ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলীদের ভুল পরিকল্পনা ও অব্যবস্থাপনার কারণে বছরের Read more

নাগরপুরে ‘ছায়ানীড়’ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
নাগরপুরে ‘ছায়ানীড়’ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন Read more

ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ
ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার (১০ জুন) রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি লম্বা ছুটি থাকার কারণে এখনও Read more

চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার
চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) গ্রেপ্তার করেছে Read more

যে ৪ কারণে ভেঙে যেতে পারে প্রেমের সম্পর্ক
যে ৪ কারণে ভেঙে যেতে পারে প্রেমের সম্পর্ক

প্রেম—পৃথিবীর সবচেয়ে আবেগময় ও মধুর সম্পর্কগুলোর একটি। ভালোবাসা, যত্ন, বিশ্বাস আর সম্মান দিয়ে গড়ে ওঠা এই সম্পর্কের শুরুতে থাকে রঙিন Read more

১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার
১০২ এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার

বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। আজ বুধবার (৩০ জুলাই) এ বিষয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন