ডাকসু নির্বাচনে এখন পযন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার কথা জানাচ্ছেন ডাকসুর ভোটাররা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়রা আঞ্জুম বিবিসি বাংলাকে বলেন, ‘প্রথমবার ভোট যেহেতু, এক্সপেরিয়েন্স অনেক সুন্দর। খুব অর্গানাইজ ওয়েতে ভোট নেয়া হচ্ছে’।তবে ৪১টি ভোট দেয়ার জন্য সময় কিছুটা কম বলে জানান এই শিক্ষার্থী।একই কেন্দ্র কার্জল হলের ভোটার রুবাইয়া বারী মোহনা বলছেন, ‘আমি এর আগে জাতীয় নির্বাচনে ভোট দেই নাই, এটা আমার জীবনের প্রথম ভোট। তো এক্সপেরিয়েন্স অনেক ভালো’।সূর্য সেন হলের শিক্ষার্থী সোবহান হৃদয় বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ আছে। নির্বাচনের পুরোটা সময় যদি এমন থাকে, তাহলে আশা করছি, একটি ঐতিহাসিক ডাকসু আমাদের এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে’।এবারের নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন, যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ।এর মধ্যে নারী ৬২ জন। অন্যদিকে, ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও ছাত্র অধিকার পরিষদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থি ছাত্র সংগঠনগুলো নির্বাচন করছে দুটি প্যানেলে। এ ছাড়া স্বতন্ত্রদের পূর্ণ ও আংশিক মিলিয়ে প্যানেল রয়েছে ১০টির মতো।এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। আটটি কেন্দ্রের ৮১০টি বুথে প্রত্যেক ভোটারের ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ব্যালট যুদ্ধ বিকেল ৪টা পর্যন্ত টানা আট ঘণ্টা চলবে। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে গণনা শুরুর পর ফল প্রকাশ করবে। একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনো রকম বিঘ্ন ছাড়াই সব কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোট দিতে সক্ষম হবেন বলে আশা করছে নির্বাচন কমিশন।ভোট গণনা হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে। প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ফল গণনা প্রদর্শিত হবে। সবশেষে সিনেট ভবন মিলনায়তনে সব কেন্দ্রের মোট ফল ঘোষিত হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৮টি প্রবেশপথে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের পাশাপাশি থাকছে মোবাইল প্যাট্রল, ডগ স্কোয়াড, বিশেষায়িত টিম, বোম এক্সপোজাল ইউনিট, সোয়াত টিম, ডিবি (সাদা পোশাকে), সিসিটিভি মনিটরিং সেল এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের কারণ জানালেন চিকিৎসক
ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের কারণ জানালেন চিকিৎসক

বর্তমানে হার্ট অ্যাটাকের ঘটনা বিশ্বব্যাপী বাড়ছে। প্রতিদিনই কেউ না কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন। অনেক সময় হৃদরোগ থাকা সত্ত্বেও কিংবা Read more

বোয়ালমারীতে মডার্ন ল্যাবরেটরির ভুয়া রিপোর্টে কিডনি নষ্টের বিভ্রান্তি
বোয়ালমারীতে মডার্ন ল্যাবরেটরির ভুয়া রিপোর্টে কিডনি নষ্টের বিভ্রান্তি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মডার্ন ল্যাবরেটরি এক শিশুর কিডনি নষ্ট হয়েছে বলে ভুয়া রিপোর্ট দিলে এক পরিবার Read more

তুলাতুলি খাল খননে দখলদারদের বাধা, জলাবদ্ধতার শঙ্কায় হাজারো পরিবার
তুলাতুলি খাল খননে দখলদারদের বাধা, জলাবদ্ধতার শঙ্কায় হাজারো পরিবার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জলাবদ্ধতা ও বন্যা নিরসনে এবং শুষ্ক মৌসুমে সেচকাজে সুবিধার জন্য চর লরেন্স ও তোরাবগঞ্জ এলাকার "তুলাতুলি" খালটি Read more

এবারের ঈদুল আজহায় ছুটি ১০ দিন
এবারের ঈদুল আজহায় ছুটি ১০ দিন

এবার পবিত্র ঈদুল আজহায় সাধারণ ছুটিসহ মোট ১০ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ। মঙ্গলবার (৬ মে) দুপুরে প্রধান উপদেষ্টা Read more

‘তারেক রহমান মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’
‘তারেক রহমান মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই এবং সেটিই আমাদের দৃঢ় অঙ্গীকার। আমাদের Read more

আমতলীতে লাম্পি স্কিন রোগে ৩ শতাধিক গরুর মৃত্যু
আমতলীতে লাম্পি স্কিন রোগে ৩ শতাধিক গরুর মৃত্যু

বরগুনার আমতলী উপজেলায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) রোগে আক্রান্ত হয়ে গত ৩ মাসে ৩ শতাধিক গরুর মৃত্যু হয়েছে বলে দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন