বগুড়ায় শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকা থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (০৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সড়কের পাশের ফুটপাত থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।ডিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি লাল রঙের প্যাকেট উদ্ধার করে ডিবি। পরে প্যাকেটটি খুলে পয়েন্ট ২.২ বোরের ৮০ রাউন্ড এবং শটগানের ৩ রাউন্ড গুলি পাওয়া যায়।ডিবি পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গুলিগুলো সড়কের পাশে ফেলে রেখে গেছে। এছাড়া লং ব্যারেলের অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয় বলেও জানিয়েছে পুলিশ।বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ‘অস্ত্রগুলো কেন বা কী উদ্দেশ্যে রেখে ছিল সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুল এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪২৯ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪২৯ জন

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৯ জন। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

জেলার উল্লাপাড়ায় বাস ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিশুকের চালকসহ আরও এক যাত্রী গুরুতর Read more

পরিবার জানত মৃত, ২৮ বছর পর ফিরে এলেন শরীফ
পরিবার জানত মৃত, ২৮ বছর পর ফিরে এলেন শরীফ

৭৯ বছরের শরীফ আহমেদ। তিন দশক ধরে তাকে মৃত বলে ধরে নিয়েছিল পরিবার। সেই শরীফই আচমকা গ্রামের বাড়িতে ফিরে এসে Read more

লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন
লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন

লন্ডনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাসের উদ্বোধন করা হয়েছে, যা ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে একটি ‘গভীর মাইলফলক’ হিসেবে Read more

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

দীর্ঘ ঈদ ছুটি শেষে প্রাণ ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকায়। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকায় ফিরছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন