পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘আপনারা আমাকে ভালবাসেন, তাই সেই ভালবাসার প্রতীক হিসেবে আমি আপনাদের জন্য জীবন দিতে চাই। শেষ জীবন উৎসর্গ করতে চাই। শেষবারের মতো যদি আপনারা সুযোগ দেন, ভালবাসা দেন তাহলে ধনী, গরীব, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনাদের জন্য কাজ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমার দ্বারা কখনও সন্ত্রাসী, অনিয়ম, দুর্নীতির প্রশ্রয় পাবেন না। আগেও পাননি। ভবিষ্যতেও পাবেন না।’সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আনোয়ারুল ইসলাম বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন আর আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের কাছে রেখে গিয়েছিলেন। সেই থেকে আমি আপনাদের সাথে আছি। আপনারাও আমাকে সেইভাবে চেনেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও লন্ডন থেকে জনাব তারেক রহমানও আমাকে বেছে নিয়ে মনোনয়ন দিয়ে বারবার আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি পাবনা-৩ আসনে যতবার নমিনেশন চেয়েছি, ততবার আমাকে দিয়েছেন তারা। গতবার জাতীয় নির্বাচনে আমরা ১১ জন ছিলাম প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তার মধ্যে একজন আমাকে দেওয়া হয়েছিল। এবারও ৫ জন, ৭ জন, বা ৮ জন হবে লিখে রাখেন। ভাগ্য কার আছে আল্লাহ ভাল জানেন। এবারও আমি মনোনয়ন চাই। আমার প্রতি আপনাদের যদি প্রেম, ভালবাসা, ভরসা থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ।’তিনি বলেন, ‘যখন এমপি ছিলাম তখন আপনারা জানেন কতটুকু কি করেছি আপনাদের জন্য। আমার কাছে প্রস্তাব এসেছিল, ভাল একটি ডাকবাংলো হবে কোথায় করা যায়। তখন আমি সেটি এই ভাঙ্গুড়ায় করে দিয়েছিলাম। ভাঙ্গুড়া যে গুরুত্বপূর্ণ সড়কগুলো দেখেন, সেগুলো আমার হাতে করা। গত ১৭ বছরে তার কোনো উন্নয়ন নেই। ভাঙ্গুড়া থানা হবে, সেই কাজও ভাঙ্গুড়াবাসীর চাহিদার প্রেক্ষিতে করে দিয়েছিলাম। ওই সময় মন্ত্রীকে সাথে করে নিয়ে ভাঙ্গুড়া থানা উদ্বোধন করেছিলাম। আপনারা সবই জানেন। তাই শেষবারের মতো আপনাদের কাজ করতে সবার দোয়া আর ভালবাসা চাই।’ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান লিটন, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের সাবেক ভিপি ফিরোজ আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদ, চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন প্রমুখ।জনসভা শেষে কে এম আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি গণমিছিল বের হয়ে ভাঙ্গুড়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার হাজার হাজার নেতাকর্মী সমর্থক র‌্যালীতে অংশ নেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে।শুক্রবার (০৫ Read more

চট্টগ্রামে ট্রমা সেন্টার সংস্কারে অনিয়মের ছড়াছড়ি
চট্টগ্রামে ট্রমা সেন্টার সংস্কারে অনিয়মের ছড়াছড়ি

দক্ষিণ চট্টগ্রামের প্রাণরেখা কক্সবাজার মহাসড়ক। প্রতিদিন হাজারো যানবাহনের চলাচলে এ সড়কে দুর্ঘটনা প্রায় নিত্যদিনের ঘটনা। আর এসব দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক Read more

গোয়ালন্দে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
গোয়ালন্দে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ৬৪ গ্রাম হেরোইনসহ তাহেরা খাতুন (৪১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক Read more

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে হাদির মরদেহ, শনিবার জানাজা
শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে হাদির মরদেহ, শনিবার জানাজা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মরদেহ দেশে ফেরানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ Read more

কী কম্বিনেশনে নামব, এখনই বলব না: শান্ত
কী কম্বিনেশনে নামব, এখনই বলব না: শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল। দুই টেস্টের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে আছেন মাত্র দুইজন ওপেনার। Read more

ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই ছাত্রশিবিরের জয়
ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই ছাত্রশিবিরের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছেন।বুধবার (১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন