ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় সাদিক কায়েম বলেছেন, ‘শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে।’ পরবর্তীতে তিনি ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগও আনেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হচ্ছে। ছাত্রদলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে অভিযোগ করে সাদিক বলেন, ‘আমরা প্রশাসনের সঙ্গে আলাপ করেছি। প্রশাসন বলেছিল এখানে কোনো ডেস্ক বসানো যাবে না। ১০০ গজের মধ্যে কোনো স্লিপ দেয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থী ডেস্ক বসিয়েছে। স্লিপ বিতরণ করছে। প্রার্থীদের অনুরোধ করবো আপনারা দায়িত্বশীল আচরণ করুন। প্রশাসনকে বলবো যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’তিনি বলেন, ‘আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে যে জুলাই বিপ্লব ঢাবি থেকে শুরু হয়েছে সেই ঢাবিতে গণতন্ত্রের চমৎকার নজির স্থাপন করতে হবে। ডাকসু নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমরা সেই নজির দেখিয়েছি। আজকের নির্বাচনে আমরা আশা করব, আমরা যারা প্রার্থী আছি, যত ছাত্র সংগঠন আছে সবাই দায়িত্বশীল আচরণ করব।’বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে সাদিক বলেন, ‘এই নির্বাচনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের মানুষের কাছে একটা চমৎকার বার্তা দিতে চাই। আমরা গণতন্ত্রের স্থায়ী রূপের দিকে ও ম্যাচিউর পজিশনের দিকে যেতে চাই। মরা বারবার বলেছি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য প্রশাসন যেন দায়িত্বশীল আচরণ করে।’তিনি আরও বলেন, ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে থেকে ক্যাম্পেইন করার পর থেকে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখতে পেয়েছি। ফলে আমরা আশা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতৃত্বের ওপর আস্থা রাখবে। কারণ, শিক্ষার্থীদের ভয়েসই আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা এবং তাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণই আমাদের মূল লক্ষ।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘরে মুরগির মাংস দেখে আনন্দে সেজদায় লুটিয়ে পড়ল গাজার শিশু
ঘরে মুরগির মাংস দেখে আনন্দে সেজদায় লুটিয়ে পড়ল গাজার শিশু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের অবরোধে বিপর্যস্ত এখানকার জীবনযাপন। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ও গুলি এড়িয়ে বেঁচে Read more

কটিয়াদীতে ফসলি জমিতে বেপরোয়া মাটি কাটার ধ্বংসযজ্ঞ
কটিয়াদীতে ফসলি জমিতে বেপরোয়া মাটি কাটার ধ্বংসযজ্ঞ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জুড়ে কোনোভাবেই থামানো যাচ্ছে না জমির উপরিভাগ (টপসয়েল) বিক্রির মহোৎসব। প্রশাসনকে ফাঁকি দিয়ে প্রভাবশালীদের আশ্রয়ে পরিবেশ আইন Read more

চীনের উপহারের হাসপাতাল দেবীগঞ্জে নির্মাণের দাবিতে মানববন্ধন
চীনের উপহারের হাসপাতাল দেবীগঞ্জে নির্মাণের দাবিতে মানববন্ধন

দীর্ঘদিনের চিকিৎসা বঞ্চনার প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জে চীনের অনুদানে প্রস্তাবিত একটি হাজার শয্যার হাসপাতাল স্থাপনের দাবি তুলেছেন স্থানীয়রা। শনিবার (৩ মে) দুপুরে Read more

‘বাংলাদেশের ক্ষমতায় জামায়াত আসলে ভারতকে চিন্তিত হতে হবে’
‘বাংলাদেশের ক্ষমতায় জামায়াত আসলে ভারতকে চিন্তিত হতে হবে’

বাংলাদেশে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তার সঙ্গে ভারতকে কাজ করতে হবে। কিন্তু জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে Read more

‘দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় নেই’
‘দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় নেই’

সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোনো Read more

সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব (পিএস) এ কে এম জি কিবরিয়া মজুমদারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন