সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বহুল আলোচিত শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় তিন জনকে পুলিশের সহযোগিতায় আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক।সোমবার (সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন শান্তিপুর নদী থেকে আটক করা হয়।জানা গেছে, উপজেলার চিহ্নিত বালু খেকো চক্রের সদস্যরা প্রকাশ্যে শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন করে পরিবহনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। এসময় নৌকা ও বালু সহ উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়ন গাজীপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে তাহের মিয়া (২০), টাকাটুকিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে নজির আহমেদ (২৬) ও বাদাঘাট ইউনিয়নের কাদির মিয়ার ছেলে বিজয় আহমদ (২৬) কে ১টি স্টীলের নৌকায় অনুমানিক ৬০ ঘনফুট বালুসহ আটক করা হয়।পরে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক। তিনি জানান, জব্দকৃত ১টি নৌকা তাহিরপুর থানার ওসি সাহেবের জিম্মায় প্রদান করা হয়। আর দণ্ডপ্রাপ্তদের থানায় সোপর্দ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে।ওসি দেলোয়ার হোসেন জানান, কারাদণ্ডপ্রাপ্তদের মঙ্গলবার সকালে জেলা কারাগারে পাঠানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় যুবদল কর্মীর উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সিংড়ায় যুবদল কর্মীর উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের সিংড়ায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে আহত যুবদল কর্মী সোহেলের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি গ্রামের শতাধিক মানুষ।সোমবার (১৯ Read more

পঞ্চগড়ে ওয়ার্ডবয় দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ, ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযান
পঞ্চগড়ে ওয়ার্ডবয় দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ, ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযান

পঞ্চগড়ের বোদা উপজেলায় নানান অনিয়মের অভিযোগে ‘নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর মালিক উজ্জ্বল সরকার (৬০) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী Read more

টাঙ্গাইলে সাপের কামড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু
টাঙ্গাইলে সাপের কামড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে সাপের কামড়ে সিঙ্গাপুর থেকে সম্প্রতি ফিরে আসা রায়হান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ Read more

কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হাতাহাতি ও ভাংচুর
কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হাতাহাতি ও ভাংচুর

কুমিল্লা সদর দক্ষিণে একটি বেসরকারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৭ টার Read more

মুন্সিগঞ্জে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২১
মুন্সিগঞ্জে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২১

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিয়ালের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ ২১ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।গত শুক্রবার Read more

সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে শামসুন্নাহার বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন