ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘মঞ্চ ৭১’ নামের সংগঠনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন তিনি। এর আগে, একই অভিযোগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। দীর্ঘ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন সুবিধাপ্রাপ্ত ছিলেন বলেও জানান তিনি। পরে আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।প্রসঙ্গত, গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। পরে ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে সংগঠনটি। এতে একদল ব্যক্তি হট্টগোল করে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়েন। একপর্যায়ে তারা অনুষ্ঠানে অংশ নেয়া কয়েকজনকে লাঞ্ছিত করেন।উল্লেখ্য, আবু আলম শহীদ খান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবরুদ্ধ গাজার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল: জাতিসংঘ
অবরুদ্ধ গাজার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকার মোট ভবনের ৮০ শতাংশেরও বেশি ধ্বংস করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) গাজা উপত্যকায় Read more

গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার ফজলু গ্রেফতার
গোলাপগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার ফজলু গ্রেফতার

গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত সর্দার মোল্লা ফজলু (৪৫) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবারন (১৪ অক্টোবর) দিবাগত রাত Read more

রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার
রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার

ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনায় রেখে আসন্ন রমজান মাসে খেজুরের দাম সাধারনের নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। খেজুরের সরবরাহ Read more

মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার
মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার Read more

বিএসএফের হাতে আটক নারী-শিশুসহ ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি
বিএসএফের হাতে আটক নারী-শিশুসহ ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে ফেরত এনে পরিবারের Read more

ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতাকে অন্ধকারে তালাবদ্ধ
ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতাকে অন্ধকারে তালাবদ্ধ

ঋণের টাকা না পেয়ে ঋণগ্রহীতা নুর নাহার খাতুন (৪৭) রাতের অন্ধকারে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের বারান্দায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন