সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‍্যাবের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ায় এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে। নিহত শাওন রেজা (২৪) ওই গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে।কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ জানান, গত রবিবার সন্ধ্যায় র‍্যাব-১২’র একটি টিম মাদক উদ্ধারে ওই এলাকায় অভিযানে গেলে শাওন রেজা তাদের দেখে পালাতে গিয়ে বাড়ির পাশের ফুলজোড় নদীতে ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের পর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন
ঢাকা-৬ আসনে বিএনপির হয়ে লড়বেন ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে ঢাকা-৬ Read more

সিরাজগঞ্জের ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার
সিরাজগঞ্জের ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে Read more

শিল্পী দিবস আজ
শিল্পী দিবস আজ

২৫ অক্টোবর, আজ চিত্রশিল্পীদের জন্যও বিশেষ দিন। কারণ আজ বিশ্ব শিল্পী দিবস ('World Artist Day')। দিনটি ছিল বিশ্বখ্যাত স্প্যানিশ শিল্পী Read more

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট প্রবাসীর মৃত্যু
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট প্রবাসীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২১ আগস্ট) সন্ধ্যায় চরহাজারী ইউনিয়নের ৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন