ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। হাড়কাঁপানো ঠান্ডায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও জেলার সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। শীতবস্ত্র চায় এ অঞ্চলের শীতার্ত মানুষজন।টানা কয়েক দিনের তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, নারী ও বয়স্করা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে নিম্নআয়ের ও দুস্থ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। একই সঙ্গে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে এসব মানুষ বেশি ঝুঁকিতে রয়েছেন।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ।সরেজমিনে দেখা গেছে, জেলার প্রায় সাড়ে চার শতাধিক চরাঞ্চলে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। ঘন কুয়াশার কারণে কাজের সন্ধানে বের হওয়া মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তীব্র শীতে সবজি ক্ষেত ও বীজতলা ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলা ভিতরবন্দ ইউনিয়নের দিনমজর বয়বৃদ্ধ কছিরন বেগম বলেন, সারারাত কনকনে ঠান্ডা থাকে, দিনের বেলাতেও একই অবস্থা। আমাদের মতো খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। ছেলে দেখে না তাই কাজ না করলে সংসারও চলে না, তাই বাধ্য হয়ে বের হতে হয়। আর শীতবস্ত্রর দাম বেড়ে যাওয়ায় আমরা খুব কষ্টে আছি। যদি কেউ একটা কম্বল দিতো খুব উপকার হতো।রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রহিমা বেগম বলেন, “কয়েক দিন ধরে এত ঠান্ডা যে কাজে যাওয়া কঠিন হয়ে পড়েছে। হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তবুও সংসারের কথা ভেবে কাজে বের হতে হচ্ছে।” আমাদের শীতবস্ত্রও চাহিদা অনুযায়ী নেই। আমরা খুব কষ্টে আছি।এ বিষয়ে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, আজ বুধবার সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ। তিনি আরও জানান, চলতি সপ্তাহে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’সময়ের কন্ঠস্বরের মাধ্যমে কুড়িগ্রামের শীতার্ত অসহায় মানুষজনের পাশে দাড়াতে চাইলে যোগাযোগ- ০১৭১৩২০০০৯১।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ
শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে শাহবাগমুখী ৪টি সড়কের যান Read more

ঈদুল আজহা কবে জানতে ২৭ মে চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব
ঈদুল আজহা কবে জানতে ২৭ মে চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব

পবিত্র ঈদুল আজহা কবে হবে তার দিনক্ষণ নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে  সৌদি আরবের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৭ Read more

চোখের আলো ফিরে পেতে মিজুর দরকার ৫০ হাজার টাকা, কাঁদছে তার মা
চোখের আলো ফিরে পেতে মিজুর দরকার ৫০ হাজার টাকা, কাঁদছে তার মা

মিজুর বাবা নেই। মিজু তার বাবাকে হারানোর পর হারিয়েছে দু’চোখের এক চোখ। এক চোখ দিয়ে চলতে পারছিল মিজু। কিন্তু হঠাৎ Read more

ইটনায় রাস্তায় মিলল মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ
ইটনায় রাস্তায় মিলল মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ

কিশোরগঞ্জের ইটনায় রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন রতন মিয়া (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) সকালে ইটনা Read more

খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ
খালেদা জিয়ার জানাজা পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন