চলতি মাস সেপ্টেম্বরের ৬ দিনে ৫১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। স্থানীয় মুদ্রায় যা প্রায় ৬ হাজার ২৯৫ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সেপ্টেম্বরের ৬ দিনে ৫১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা গত বছরের (২০২৪ সালের সেপ্টেম্বরের ৬ দিন) একই সময়ের তুলানায় ৪ কোটি ডলার কম। গত বছরের একই সময়ে রেমিট্যান্স আসে ৫৫ কোটি ৬০ লাখ ডলার।চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৫৪১ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এসেছিল ৪৬৯ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরে একই সময়ের তুলনায় ৭২ কোটি ২০ ডলার বেশি এসেছে। প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। সদ্য বিদায়ী আগস্টের পুরো সময়ে এসেছিল ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকার রেমিট্যান্স।এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল বছরের রেকর্ড পরিমাণ। পুরো অর্থবছর (২০২৪-২৫) জুড়ে প্রবাসী আয় এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল জুলাইয়ে ১৯১ দশমিক ৩৭ কোটি ডলার, আগস্টে ২২২ দশমিক ১৩ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৪০ দশমিক ৪১ কোটি ডলার, অক্টোবরে ২৩৯ দশমিক ৫০ কোটি ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ডলার, মে মাসে ২৯৭ কোটি ডলার এবং জুনে ২৮২ কোটি ডলার।বিশ্লেষকরা বলছেন, সরকার ঘোষিত প্রণোদনা ও প্রবাসী আয়ের পথ সহজ করায় রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের
টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এছাড়াও নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ২৩ জনের মতো শিশু। খবর রয়টার্সের।শুক্রবার Read more

ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নারী অনূর্ধ্ব-২০ দল ঘোষণা
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নারী অনূর্ধ্ব-২০ দল ঘোষণা

বাংলাদেশে আগামী ১১ জুলাই থেকে মাঠে গড়াবে নারীদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, চলবে ২১ জুলাই পর্যন্ত। ঘরের মাঠে আয়োজিত চার দলের Read more

সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত
সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া Read more

ইউটিউব দেখে ডাক্তারি, বাঁশখালীতে ধরা পড়ল ভুয়া চিকিৎসক
ইউটিউব দেখে ডাক্তারি, বাঁশখালীতে ধরা পড়ল ভুয়া চিকিৎসক

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যথা নিরাময়ে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছেন খলিলুর রহমান (৫৫) নামে এক দরিদ্র রিকশাচালক। কামরুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন