জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জীবননগর উপজেলায় অভিযান চালিয়েছেন।  রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে অভিযান চালিয়ে তিনি দু’ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।  রোববার বিকেল পৌনে ৫ টার সময় ভোক্তা অধিকারের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।  তিনি জানান, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া এলাকায় রোববার দুপুরে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ ও বেকারী খাদ্য সামগ্রী তদারকি করা হয়।  তদারকির সময় বেকারী পণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় মেসার্স এস এ ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী মো. রফিকুর রহমানকে ৩৫ হাজার টাকা এবং  বেকারী পণ্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা এবং লাইসেন্স নবায়ন না করার কারণে মেসার্স নুর নাহার বেকারীর স্বত্বাধিকারী মো. ছরোয়ার শেখকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  এ সময় বেকারীগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা প্রদান করা হয়।  অভিযানে সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও জেলা পুলিশের একটি টীম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
মাদারীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

মাদারীপুর সদর উপজেলার পৌর শহরের তরমুগরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় Read more

উত্তরায় সন্ত্রাসী হামলা: জুলাই যোদ্ধা ২ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম
উত্তরায় সন্ত্রাসী হামলা: জুলাই যোদ্ধা ২ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে টার্গেট করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির ওপর Read more

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি: সিইসি

সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার তার অনেক কিছু এগিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) Read more

আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?
আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?

আইনে একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার অন্যতম শর্ত হলো দলে ৩০ শতাংশ নারী নেতৃত্ব থাকতে হবে। কিন্তু কত শতাংশকে মনোনয়ন Read more

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্ত্রীও
স্বামীর লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্ত্রীও

খুলনার কয়রায় স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে। এ অল্প সময়ের Read more

‘তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে’
‘তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে’

আগামী জাতীয় নির্বানের তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে পুরো বিষয়টি কঠোরভাবে দমন করা হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন