কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।  রবিবার (০৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তারা হলেন- ঢাকা জেলার দোহার থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (২৯), খিলগাঁও থানা ৩নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক জসিম খান (৩০), খিলগাঁও থানা ৭৪নং ওয়ার্ডের উত্তর নন্দীপাড়া রসুলবাগ ইউনিট যুবলীগের সদস্য সচিব সামিউল ইসলাম হৃদয় (৩০), খিলগাঁও থানা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব (৪২), খিলগাঁও থানা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লিটন (৪৭) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. আমিনুল ইসলাম রিফাত (২৮)।খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। রাত সাড়ে ১০টার দিকে নন্দীপাড়া বটতলা এলাকা থেকে জসিম ও সামিউলকে এবং রাত সোয়া ১১টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়।অপরদিকে, শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে খিলগাঁও সি ব্লক এলাকা থেকে আহসান হাবিব ও আমিনুল ইসলাম লিটনকে এবং রাত দেড়টার দিকে খিলগাঁও তিলপাড়া থেকে আমিনুল ইসলাম রিফাতকে গ্রেফতার করা হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিটফোর্ড হত্যাকাণ্ড: নারায়ণগঞ্জ থেকে অভিযুক্ত নান্নু কাজী গ্রেপ্তার
মিটফোর্ড হত্যাকাণ্ড: নারায়ণগঞ্জ থেকে অভিযুক্ত নান্নু কাজী গ্রেপ্তার

রাজধানীর মিটফোর্ড এলাকায় সংঘটিত এক ভয়াবহ হত্যাকাণ্ডের মামলায় অন্যতম অভিযুক্ত নান্নু কাজীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে Read more

এশিয়া কাপ থেকে সরে গেল ভারত
এশিয়া কাপ থেকে সরে গেল ভারত

পাকিস্তান ও ভারতের মধ্যেকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই শঙ্কা ছিল এশিয়া কাপ নিয়ে। এবার ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, আসন্ন Read more

নাটোর থেকে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
নাটোর থেকে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ Read more

কোটালীপাড়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
কোটালীপাড়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় প্রশান্ত বল্লভ (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।নিহত প্রশান্ত বল্লভ উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত জগদীশ Read more

পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে: টুকু
পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে: টুকু

জনগণের প্রকৃত ম্যান্ডেট ছাড়া জোর জুলুম করে ক্ষমতা আকড়ে ধরে লুটপাট করে পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে বলে Read more

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু ও সম্পাদক ওমর ফারুক
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু ও সম্পাদক ওমর ফারুক

দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকতা” এই শ্লোগানকে সামনে রেখে আশুলিয়া প্রেসক্লাবের গঠিত হলো ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন