ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।  আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতমোড়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত যুবকের নাম সারোয়ার হোসেন (২০)। তিনি সাতমোড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেনের ছেলে।স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ বিষয় নিয়ে সারোয়ার ও শ্রাবণের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শ্রাবণ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে সারোয়ারের ওপর হামলা চালায়। এতে সারোয়ারের বাম হাতের দুই আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। তদন্ত চলছে। দোষী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী
ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা দুজনই বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।শনিবার Read more

‘ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব’
‘ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব’

ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে Read more

যুদ্ধবিরতি আলোচনা চলাকালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০
যুদ্ধবিরতি আলোচনা চলাকালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধের অবসান পরিকল্পনা নিয়ে মিশরে পরোক্ষ আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস। মিশরের রাষ্ট্রীয় Read more

দেশের বাজারে স্বর্ণের দাম কমল
দেশের বাজারে স্বর্ণের দাম কমল

দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে তিন Read more

মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা পুলিয়াদি গ্রামে মেয়েকে বাঁচাতে গিয়ে এক পিতা মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) Read more

স্বাস্থ্যকর কফি হতে পারে দীর্ঘায়ুর পথে সহায়ক
স্বাস্থ্যকর কফি হতে পারে দীর্ঘায়ুর পথে সহায়ক

স্বাস্থ্য সচেতনদের জন্য রয়েছে দারুণ সুখবর। নিয়মিত কফি পান করলে বাড়তে পারে আয়ু। তবে শর্ত একটাই, কফিতে যেন না থাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন