বিশ্ব ক্রিকেটে সব থেকে প্রভাবশালী এবং ধনী বোর্ড হিসেবে পরিচিত ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতদিন এই সংস্থার সম্পদ নিয়ে নানা আলোচনা থাকলেও, এবার তাদের প্রকৃত অর্থসম্পদের পরিমাণ প্রকাশ পেয়েছে।ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর তথ্যানুযায়ী, বিসিসিআইয়ের কোষাগারে বর্তমানে ২০ হাজার ৬০০ কোটিরও বেশি রুপি রয়েছে। ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভায় উপস্থাপিত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে এই সংখ্যা ছিল ২০ হাজার ৬৮৬ কোটি রুপি। এমনটিই উঠে এসেছে সেই সময়ের হিসাবপত্রে। ধারণা করা হচ্ছে, এই সময়ের পর বোর্ডের সম্পদ আরও বৃদ্ধি পেয়েছে।বিসিসিআইয়ের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালে যখন রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর মধ্যে তহবিল বণ্টন শুরু হয়নি তখন ব্যাংকে বোর্ডের হাতে ছিল প্রায় ৬ হাজার ৫৯ কোটি রুপি। কিন্তু রাজ্য সংস্থাগুলোকে সব প্রাপ্য বুঝিয়ে দেওয়ার পরও বর্তমানে সংস্থার হাতে রয়েছে প্রায় তিন গুণেরও বেশি অর্থ। হিসাব বলছে, গত পাঁচ বছরে বিসিসিআইয়ের তহবিল বেড়েছে ১৪ হাজার ৬২৭ কোটি রুপি। কেবল ২০২৩-২৪ আর্থিক সালেই তাদের সম্পদে যুক্ত হয়েছে ৪ হাজার ১৯৩ কোটি রুপি।আয়কর সংক্রান্ত একটি উল্লেখযোগ্য বিষয়ও উঠে এসেছে রিপোর্টে। জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের জন্য আয়কর খাতে ৩ হাজার ১৫০ কোটি রুপি আলাদা করে রাখা হয়েছে। যদিও কর সংক্রান্ত কিছু বিষয় এখনো আদালত ও ট্রাইব্যুনালে বিচারাধীন, তবুও সম্ভাব্য করপরিশোধের জন্য বিসিসিআই প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছে।আরও জানা গেছে, ব্যাংকে গচ্ছিত আমানত থেকে সুদ বাবদ আয়ও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ২০২২-২৩ অর্থবছরে সুদের আয় যেখানে ছিল ৫৩৩.০৫ কোটি রুপি, ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬.৪৫ কোটি রুপিতে।এছাড়াও রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে ২০২৩-২৪ মৌসুমে ১,৯৯০.১৮ কোটি এবং ২০২৪-২৫ মৌসুমের জন্য ২,০১৩.৯৭ কোটি রুপি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে বার্ষিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সব পদ থেকে স্থায়ী বহিষ্কার হলেন ঢাবি ছাত্রদলের ৬ নেতা
সব পদ থেকে স্থায়ী বহিষ্কার হলেন ঢাবি ছাত্রদলের ৬ নেতা

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আরো ৬ নেতাকে তাদের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের Read more

ফরিদপুরে স্ত্রীকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক
ফরিদপুরে স্ত্রীকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার Read more

১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশের ঘোষণা
১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশের ঘোষণা

আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা Read more

Prank Casino recension – mobilupplevelse, app och bonusar 2024
Prank Casino recension – mobilupplevelse, app och bonusar 2024

Prank Casino – omfattande recension och guide 2024 Översikt av Prank Casino Prank Casino har etablerat sig snabbt på den Read more

যবিপ্রবির বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের সভাপতি রাফি, সম্পাদক সিয়াম
যবিপ্রবির বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের সভাপতি রাফি, সম্পাদক সিয়াম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বরিশাল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘে’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। Read more

পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক
পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক

টানা কয়েক দিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত অলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন