যুক্তরাষ্ট্রের মাইনর টি-টোয়েন্টি লিগ আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে খেলবেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন এই দুই বাংলাদেশি তারকা।সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি দলটি।সামাজিক মাধ্যমে আয়োজকরা লিখেছে, ‘স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে।’প্রসঙ্গত, সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে  ২০২১ সালে টেস্ট ও গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলায় আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে অভিজ্ঞ এই তারকার।এর আগেও দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন রিয়াদ। সিপিএল, পিএসএলের মতো লিগগুলোতে তাকে দেখা গেছে কয়েকবার। এবার তাকে দেখা যাবে যুক্তরাষ্ট্রের মাটিতে।এই আটলান্টা ফায়ারের হয়েই যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। ফলে একই দলে খেলবেন দুই বাংলাদেশি ক্রিকেটার। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে(সিপিএল) ব্যস্ত আছেন সাকিব।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পূর্ণ শক্তিতে চলছে জুলাই গণহত্যার বিচার: চিফ প্রসিকিউটর
পূর্ণ শক্তিতে চলছে জুলাই গণহত্যার বিচার: চিফ প্রসিকিউটর

জুলাই গণহত্যার বিচার নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেছেন, 'পৃথিবীর কোনো সম্পদের বিনিময়ে Read more

তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু
তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন Read more

এবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন
এবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

ইসরাইল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ এক নতুন মোড় নিয়েছে। যুদ্ধের দ্বিতীয় মাসে পদার্পণ করার পর এই প্রথমবারের মতো ইয়েমেন Read more

সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা
সেন্টমার্টিন উন্মুক্ত হচ্ছে শনিবার, মানতে হবে ১২ নির্দেশনা

পর্যটকদের দীর্ঘ অপেক্ষার অবশেষে আগামী শনিবার (১ নভেম্বর) থেকে মৌসুমের প্রথম পর্যটক ভ্রমণ শুরু হতে যাচ্ছে সৌন্দর্যে ঘেরা প্রবাল দ্বীপ Read more

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া
শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কুরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার (৮ Read more

অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ভোলার লালমোহনে বৈদ্যুতিক মোটর দিয়ে অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোস্তাকিম মাহি (১৬) নামের নবম শ্রেণির এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন