চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম বলেছেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রামে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন৷ জামায়াত নেতার এমন বক্তব্যের ভিডিও গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। অনেকেই লেখেন, ‘বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তির জমিদারি নয়; এটি রাষ্ট্রের প্রতিষ্ঠান।রাত ২টার দিকে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে নেমে আসেন। গোলচত্বর, এ এফ রহমান হল ও শহীদ ফরহাদ হোসেন হলের সামনে তারা জড়ো হয়ে স্লোগান দেন—‘চবি নিয়ে জমিদারি চলবে না’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের দালাল হুঁশিয়ার, হুঁশিয়ার’, ইত্যাদি।জামায়াত নেতা সিরাজুল ইসলাম আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় আমাদের বুকের ওপর। আমরা এই জায়গার মালিক, তাই অন্যায় কিছু মেনে নেব না। আমাদের সম্মান করতে হবে। বিশ্ববিদ্যালয় যদি আমাদের যথাযথ সম্মান না করে, তবে আমরা জনগণ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’শিক্ষার্থীরা বলছেন, একজন জাতীয় নির্বাচনের প্রার্থী হয়ে এ ধরনের ভাষা ব্যবহার দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এতে শিক্ষার্থীদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। অনেকে মন্তব্য করেন, এটি বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে।সভায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ। তিনি সংঘর্ষ প্রসঙ্গে বলেন, ভুল–বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। প্রকৃত সন্ত্রাসীরা স্থানীয় নয়, বাইরে থেকে এসেছে।এদিকে জামায়াত নেতা সিরাজুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে বিবৃতি দিয়েছে ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। আজ শনিবার সকালে প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁইয়ার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের জন্য অপমানজনক ও অহংকারী ভাষায় দেওয়া ওই বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হচ্ছে। একই সঙ্গে সভায় উপস্থিত অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদও প্রকৃত সত্য তুলে ধরতে পারেননি বলে দুঃখ প্রকাশ করা হয়।বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, হামলায় স্থানীয় ছাত্রদলের নেতারা সরাসরি জড়িত ছিলেন। অস্ত্রধারী সন্ত্রাসীরা ছাত্রদলের ক্যাডার হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সোহেল সমকালকে বলেন, ‘ছাত্রশিবির রাজনৈতিক স্বার্থে সংঘর্ষের দায় বিএনপি ও ছাত্রদলের ওপর চাপাচ্ছে। প্রকৃতপক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করেছেন।’সংঘর্ষপরবর্তী উত্তেজনার মধ্যে শিক্ষার্থীদের ক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘জমিদারি’ মন্তব্য। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নবীগঞ্জ দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক ঘণ্টার সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় দোকানপাট ভাঙচুর ও লুটপাট Read more

সারা দেশের জেলা-উপজেলায় জামায়াতের বিক্ষোভ
সারা দেশের জেলা-উপজেলায় জামায়াতের বিক্ষোভ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিসময় থাকতে জামায়াতের ঘোষিত পাঁচ দফা গণদাবি মেনে নিন, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করা হবে। শুক্রবার Read more

এনসিপিতে পদ ফিরে পেলেন মাহিন সরকার
এনসিপিতে পদ ফিরে পেলেন মাহিন সরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর মাধ্যমে তিনি আবার তার পূর্বের পদে Read more

নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

ময়মনসিংহের নান্দাইলে মাদক ব্যবসায়ী, জুয়াড়ি এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।মঙ্গলবার (০৮ জুলাই) দিনব্যাপী Read more

বিসিবি সভাপতির উপদেষ্টার পদ ছাড়লেন সামী
বিসিবি সভাপতির উপদেষ্টার পদ ছাড়লেন সামী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির নবনিযুক্ত উপদেষ্টা সৈয়দ আবিদ হোসাইন সামী এই দায়িত্ব পালনে আর আগ্রহী নন। সোমবার (৩০ জুন) Read more

আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আজ ৭ অক্টোবর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এইদিন মধ্যরাত থেকে নির্যাতন করে তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন