ব্যাংক লোকশান করলে মালিকরা লভ্যাংশ ও কর্মকর্তারা বোনাস পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে অর্থনীতিতে প্রবাসীদের অবদান নিয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তিনি।গভর্নর আহসান এইচ মনসুর বলেন, অর্থ পাচার ঠেকানোয় এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় দেশে রিজার্ভের পরিমাণ বেড়েছে। রেমিট্যান্স প্রবাহ ২৯ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি।অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে অনেকটাই সফল হওয়া গেছে। অর্থনীতিতে এখন ডলার সংকট নেই তবে টাকার সংকট আছে। এটি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণে সম্ভব হয়েছে।গভর্নর আরও বলেন, পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক গঠন করা হবে। এ বিষয়ে আগামীকাল থেকে সরকারের সাথে আলোচনা শুরু হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বরগুনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে ইমরান খান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯ টার পরে চরদুয়ানী Read more

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মিজান (৪৮) নামে এক বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (২১ এপ্রিল) ভোররাতে Read more

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২৪ মার্চ) ব্রিটিশ হাইকমিশনার সারাহ Read more

ছবি থেকে ভিডিও তৈরির সুবিধা আনলো গুগলের জেমিনি
ছবি থেকে ভিডিও তৈরির সুবিধা আনলো গুগলের জেমিনি

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘জেমিনি’তে যুক্ত হলো নতুন ও অত্যাধুনিক একটি ফিচার। এবার ব্যবহারকারীরা শুধু একটি স্থিরচিত্র আপলোড করেই বানাতে Read more

যুক্তরাষ্ট্রে টি.এস.এ কর্মীদের বেতন ইস্যুতে অচলাবস্থায় বিমানবন্দর সেবা
যুক্তরাষ্ট্রে টি.এস.এ কর্মীদের বেতন ইস্যুতে অচলাবস্থায় বিমানবন্দর সেবা

যুক্তরাষ্ট্রে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অর্থায়ন নিয়ে কংগ্রেসে অচলাবস্থার মধ্যেই বেতনহীন অবস্থায় কাজ করে যাওয়া ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মীদের বেতন Read more

ইরানের ২১ প্রতিষ্ঠান, ১৭ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ২১ প্রতিষ্ঠান, ১৭ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তার অভিযোগে দেশটির একটি অস্ত্র সংগ্রহ নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন